ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
ত্রিপুরার শেষ মহারানী কে ছিলেন ?
উত্তর: কাঞ্চন প্রভা দেবী।
প্রশ্ন:২
উদারনীতিবাদের মূলনীতি কী ?
উত্তর: উদারনীতিবাদের মূলনীতি হল ব্যক্তি-স্বাধীনতা।
প্রশ্ন:৩
ত্রিপুরার প্রথম চীফ কমিশনার কে ?
উত্তর: রঞ্জিত কুমার রায়।
প্রশ্ন:৪
তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম -
উত্তর: মারাঠা ও কেশরী।
প্রশ্ন:৫
ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম কী ?
উত্তর: বি.কে.নেহেরু।
প্রশ্ন:৬
তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তর: সতীশচন্দ্র সামন্ত।
প্রশ্ন:৭
ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: শচীন্দ্র লাল সিংহ।
প্রশ্ন:৮
ত্রিশক্তি আঁতাত কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয় ?
উত্তর: ইংল্যান্ড–ফ্রান্স–রাশিয়া।
প্রশ্ন:৯
ত্রিপুরার সর্বশেষ মহারাজা কে ছিলেন ?
উত্তর: মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর।
প্রশ্ন:১০
উদারনীতিবাদের জনক কে ?
উত্তর: জন লককে উদারনীতিবাদ এর জনক বলা হয়।

Comments
Post a Comment