ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
উদ্যান কৃষি বা হর্টিকালচার কাকে বলে ?
উত্তর:
যে উন্নত ও আধুনিক কৃষি ব্যাবস্থায় বিশালাকার বাগানে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বিভিন্ন ফল, ফুল, শাকসবজি চাষ হয় তাকে উদ্যান কৃষি বা হর্টিকালচার বলা হয়।
প্রশ্ন:২
ভারতের মাটি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর:
উত্তেরখণ্ডের দেরাদুনে।
প্রশ্ন:৩
ডিজিটাল ডাটা কাকে বলা হয় ?
উত্তর:
ভূপৃষ্ঠের বস্তুর বৈশিষ্ট্যকে আলোকতরঙ্গ বিকিরণের মাধ্যমে সংখ্যারূপে যে তথ্য সংগ্রহ করা হয় তাকে ডিজিটাল ডাটা বলা হয়।
প্রশ্ন:৪
বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২১ মার্চ।
প্রশ্ন:৫
সোনালী সোনালী চতুর্ভুজ কাকে বলা হয় ?
উত্তর:
ভারতের বৃহত্তম 4 টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই,চেন্নাই ও কলকাতা সংযোগকারী প্রায় 5846 km দীর্ঘ 4-6 চ্যানেল বিশিষ্ট অতিদ্রুতগামী জাতীয় সড়কে সোনালী চতুর্ভুজ বলা হয়।
প্রশ্ন:৬
ভারতের একটি উষ্ণ প্রস্রবন হল—
উত্তর:
ভেরনাগ।
প্রশ্ন:৭
হীরক চতুর্ভুজ কাকে বলা হয় ?
উত্তর:
ভারতের বৃহত্তম 4 টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে হীরক চতুর্ভুজ বলা হয়।
প্রশ্ন:৮
বিশ্বের বৃহত্তম নদী দ্বিপের নাম কী ?
উত্তর:
মাজুলি।
প্রশ্ন:৯
‘সুন্দরী’ হল একটি—
উত্তর:
ম্যানগ্রোভ উদ্ভিদ।
প্রশ্ন:১০
‘শিল্প স্থানিকতা তত্ত্ব’ টির প্রবক্তা কে ?
উত্তর:
আলফ্রেড ওয়েবার।

Comments
Post a Comment