বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
‘রামসার’ চুক্তি কত সালে কার্যকর হয় ?
উত্তর:
১৯৭৫ সালে।
প্রশ্ন:২
কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায় ?
উত্তর:
১৮ জুলাই ২০১৬।
প্রশ্ন:৩
ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী ?
উত্তর:
কর্নাটকের উদুপী–শিমোগা জেলাদ্বয়ের সীমান্তে অবস্থিত কুঞ্চিকল (Kunchikal Abbe বা Kunchikal Falls) জলপ্রপাত হল ভারতের ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। এই জলপ্রপাতের উচ্চতা ৪৫৫ মিটার।
প্রশ্ন:৪
ভারতের সর্বাধিক সেচসেবিত রাজ্য কোনটি ?
উত্তর:
পাঞ্জাব।
প্রশ্ন:৫
প্রশান্ত মহাসাগরের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
হনুলুলুতে।
প্রশ্ন:৬
ভারতে UNESCO প্রদত্ত বর্তমানে মোট কতগুলি স্থান World Heritage এর তকমা পেয়েছে ?
উত্তর:
৩৫ টি।
প্রশ্ন:৭
ভারতের সুনামি পূর্বাভাস কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:
এটি ২০০৭ সালের ১৫ অক্টোবর, অন্ধপ্রদেশের হায়দ্রাবাদে স্থাপিত হয়।
প্রশ্ন:৮
সুন্দরবন UNESCO এর World Heritage Site এর তালিকায় কবে স্থান পায় ?
উত্তর:
১৯৮৭ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৯
কার্বন মুক্ত দেশ কোনটি ?
উত্তর:
ভুটান।
প্রশ্ন:১০
আন্তর্জাতিক জলাভূমি দিবস কবে পালিত হয় ?
উত্তর:
২ রা ফেব্রুয়ারি।

Comments
Post a Comment