ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের গম গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর: দিল্লির পুষায়।
প্রশ্ন:২
WTO এর সদস্য দেশের সংখ্যা কত ?
উত্তর: 164 টি (July, 2016)।
প্রশ্ন:৩
ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক কোনটি ?
উত্তর: বারাণসী থেকে কন্যাকুমারী।
প্রশ্ন:৪
জাভা দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর: প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন:৫
মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়ের সূচনা ঘটে কবে ?
উত্তর: 1909 সালে।
প্রশ্ন:৬
‘পণ্য সূচক’ কাকে বলে ?
উত্তর: কোন শিল্পের কাঁচামালের ওজন ও উপাদিত পণ্যের ওজনের অনুপাতকে পন্যসূচক বলা হয়।
প্রশ্ন:৭
“সোনালী পানীয় বা Golden Beverage” কাকে বলা হয় ?
উত্তর: চা কে।
প্রশ্ন:৮
ভারতের বৃহত্তম মহানগরের নাম কী ?
উত্তর: মুম্বাই।
প্রশ্ন:৯
EMS এর পুরো নাম কী ?
উত্তর: ইলেকট্রো ম্যাগনেটিক স্প্রেকটাম।
প্রশ্ন:১০
'সাংস্কৃতির উৎস ক্ষেত্র’ কথাটি প্রথম কে উপস্থাপন করেন ?
উত্তর: সাওয়ার।

Comments
Post a Comment