ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:২
মনিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায় ?
উত্তর: ১৯৭২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৩
জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে “বন্দেমাতরম” কে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহন করা হয় ?
উত্তর: ১৮৯৬ সালের কোলকাতা অধিবেশনে।
প্রশ্ন:৪
মনিপুরের কোন রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মনিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন ?
উত্তর: বোধচন্দ্র সিংহ।
প্রশ্ন:৫
প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস কতটি আসন লাভ করে ?
উত্তর: ৪৮৯ টির মধ্যে ৩৬৪ টি (১৯৫২)।
প্রশ্ন:৬
মনিপুর কবে ভারত ইউনিয়নে যোগ দেয় ?
উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দে ২১ সেপ্টেম্বর।
প্রশ্ন:৭
মন্টেগু চেমস্ ফোর্ড সংস্কার আইন কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয় ?
উত্তর: ১৯১৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৮
ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর: এটলি।
প্রশ্ন:৯
ভিয়েতনামের জনক কাকে বলা হয় ?
উত্তর: হো- চি-মিন।
প্রশ্ন:১০
জাতীয় কংগ্রেসের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি ?
উত্তর: AICC(All India Congress Committee)।

Comments
Post a Comment