ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কালে ভারতের বড়লাট কে ছিলেন ?
উত্তর: লর্ড ডাফরিন।
প্রশ্ন:২
ভারতীয় বিপ্লববাদের জননী কে ?
উত্তর: মাদাম কামা।
প্রশ্ন:৩
ভারতীয় প্রাচীন সাহিত্যে আর্যরা মঙ্গোলীয়দের (গোষ্ঠীভুক্তদের) কী নামে আখ্যায়িত করেন ?
উত্তর: কিরাত।
প্রশ্ন:৪
ভারতীয় রাষ্ট্র ঐক্যের স্বরূপ কোন সঙ্গীত ?
উত্তর: জনগণমন।
প্রশ্ন:৫
ভারতীয় সংবিধানের রূপকার কে ?
উত্তর: ড. বি.আর আম্বেদকর।
প্রশ্ন:৬
ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি ?
উত্তর: সুপ্রিমকোর্ট।
প্রশ্ন:৭
ভারতীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর: কেশবচন্দ্র সেন।
প্রশ্ন:৮
ভারতীয় গণপরিষদের প্রতীক চিহ্ন কী ?
উত্তর: জাতীয় পতাকা।
প্রশ্ন:৯
ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম কি ?
উত্তর: লোকসভা।
প্রশ্ন:১০
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম লেখো ?
উত্তর: অ্যানি বেসান্ত।

Comments
Post a Comment