ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।
প্রশ্ন:২
মুনি গোসাঁই নামে কে পরিচিত ?
উত্তর: মুনি গোসাঁই নামে ভারতচন্দ্র রায়গুনাকর পরিচিত।
প্রশ্ন:৩
স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন:৪
স্বাধীন ত্রিপুরা রাজ্য কবে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় ?
উত্তর: ১৯৪৯ খ্রিস্টাব্দে ১৫ অক্টোবর।
প্রশ্ন:৫
‘অম্বুবাবু‘ নামে কে পরিচিত ?
উত্তর: ‘অম্বুবাবু‘ নামে অম্বিকাচরন গুহ পরিচিত।
প্রশ্ন:৬
ধলভূম বর্তমানে কি নামে পরিচিত ?
উত্তর: ধলভূম বর্তমানে ঘাটশিলা নামে পরিচিত।
প্রশ্ন:৭
কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত ?
উত্তর: নিউ ইয়র্ক শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত।
প্রশ্ন:৮
স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: চিত্তরঞ্জন দাশ।
প্রশ্ন:৯
স্বস্তিকা কোন দলের প্রতীক চিহ্ন ছিল ?
উত্তর: নাতসিদলের।
প্রশ্ন:১০
স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটির বক্তা কে ?
উত্তর: বাল গঙ্গাধর তিলক।

Comments
Post a Comment