ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
মার্গারেট নোবেল নামে কে পরিচিত ?
উত্তর: ভগিনী নিবেদিতা।
প্রশ্ন:২
মরুভূমির শৃগাল নামে কাকে অভিহিত করা হত ?
উত্তর: হিটলারের সেনাপতি রোমেল।
প্রশ্ন:৩
মাৎসিনি কে ?
উত্তর: ইটালির ঐক্য আন্দোলনের নেতা।
প্রশ্ন:৪
মনিরাম দেওয়ানকে কত খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয় ?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে ২৬ শে জানুয়ারি।
প্রশ্ন:৫
মহারাষ্ট্রের প্রথম বিপ্লবীর নাম কী ?
উত্তর: বাসুদেব বলবন্ত ফাদকে।
প্রশ্ন:৬
প্রথম বিশ্বযুদ্ধের সময়ে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তর: ভূপেন্দ্রনাথ বোস।
প্রশ্ন:৭
মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিস্থাতা কে ?
উত্তর: চেলভাপতি চেটি।
প্রশ্ন:৮
মানবসেবার ধর্ম কে প্রচার করেন ?
উত্তর: স্বামী বিবেকানন্দ।
প্রশ্ন:৯
মহাত্মাগান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন ?
উত্তর: সবরমতি আশ্রম থেকে।
প্রশ্ন:১০
মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয় ?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৬ আগস্ট।

Comments
Post a Comment