ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
কে ‘নিগুণ’ সংস্কারক হিসাবে পরিচিত ?
উত্তর: কবীর।
প্রশ্ন:২
সম্রাট হুমায়ুন দিল্লিতে ‘দিনপানাহ’ নামে এক নতুন শহর প্রতিষ্ঠা করেন। সেই শহরের ধ্বংসাবশেষ বর্তমান দিল্লির কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তর: পুরানা কেল্লা।
প্রশ্ন:৩
সাতবাহনদের রাজধানী কোথায় ছিল ?
উত্তর: পৈথান।
প্রশ্ন:৪
শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসন দখল করেন। কী তার নাম ?
উত্তর: পুষ্যমিত্র।
প্রশ্ন:৫
কার সম্বন্ধে এইরকম বলা হয়েছিল—“তিনি একজন ভাগ্যশালী সৈনিক ছিলেন, কিন্তু সাম্রাজ্য স্থাপনে দক্ষ ছিলেন না।
উত্তর: বাবর।
প্রশ্ন:৬
আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশীলার রাজা কে ছিলেন ?
উত্তর: অন্তি।
প্রশ্ন:৭
সেন বংশের শাসনকালে ‘পবনদূত’ রচিত হয়। রচয়িতার নাম কী ?
উত্তর: ধোয়ী।
প্রশ্ন:৮
পাথরকেটে ইলোরার বিখ্যাত কৈলাশ মন্দির কাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল ?
উত্তর: রাষ্ট্রকূট।
প্রশ্ন:৯
“বিক্রমোর্বশীয়”-র রচয়িতা কে ?
উত্তর: কালিদাস।
প্রশ্ন:১০
ভারতে ৬০৬ খ্রিস্টাব্দে কে রাজ্যভার গ্রহণ করেন ?
উত্তর: হর্ষবর্ধন।

Comments
Post a Comment