ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে কাকে অভিযুক্ত করা হয় ?
উত্তর: ভগতসিং।
প্রশ্ন:২
সাংবাদিকতার মুক্তিদাতা হিসাবে কে পরিচিত ছিলেন ?
উত্তর: সাংবাদিকতার মুক্তিদাতা হিসাবে মেটকাফ পরিচিত ছিলেন।
প্রশ্ন:৩
লোকসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তর: স্পিকার।
প্রশ্ন:৪
লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর: লৌহ মানব নামে নীলমনি দাস পরিচিত ছিলেন।
প্রশ্ন:৫
জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত যুব সংগঠনের নাম কি ?
উত্তর: ভারতীয় যুব কংগ্রেস।
প্রশ্ন:৬
শের–ই–বাঙ্গাল কাকে বলা হয় ?
উত্তর: আবুল কাশেম ফজলুল হক।
প্রশ্ন:৭
জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত মহিলা সংগঠনের নাম কি ?
উত্তর: মহিলা কংগ্রেস।
প্রশ্ন:৮
লাহোর প্রস্তাবের অপর নাম কি ?
উত্তর: পাকিস্তান প্রস্তাব।
প্রশ্ন:৯
লোকহিতবাদী নামে কে পরিচিত ?
উত্তর: গোপাল হরি দেশমুখ।
প্রশ্ন:১০
লীগ অব নেশনস–এর প্রস্তাবক কে ?
উত্তর: উড্রো উইলসন।

Comments
Post a Comment