ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল। কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ?
উত্তর: শেরশাহ।
প্রশ্ন:২
ভারতের কোন অঞ্চল নিয়ে চোল রাজ্য গঠিত ছিল ?
উত্তর: মাদ্রাজ, কেরল ও মহীশূরের বিরাট অংশ।
প্রশ্ন:৩
বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলকে নীচের কোন রাজা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন ?
উত্তর: গৌতমীপুত্র সাতকণি।
প্রশ্ন:৪
‘তুজুক-ই-জাহাঙ্গীরি’ কার লেখা ?
উত্তর: জাহাঙ্গীর।
প্রশ্ন:৫
কার আক্রমণের ফলে দিল্লীর সুলতানী রাজত্বের প্রকৃতপক্ষে অবসান ঘটে ?
উত্তর: তৈমুর লঙ।
প্রশ্ন:৬
কোন মোগল সম্রাট সতীদাহ প্রথা বন্ধ করতে উদ্যোগী হয়েছিলেন ?
উত্তর: আকবর।
প্রশ্ন:৭
কোন শাসক “পরমাঙ্ক” উপাধি গ্রহণ করেছিলেন ?
উত্তর: সমুদ্রগুপ্ত।
প্রশ্ন:৮
মধ্যযুগের ভারতে কে প্রথম প্রয়োজনীয়তার কথা মনে রেখে একটি স্থায়ী সেনাদল গড়েছিলেন ?
উত্তর: ইলতুৎমিস।
প্রশ্ন:৯
দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কি ছিল ?
উত্তর: উজ্জয়িনী।
প্রশ্ন:১০
ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: বিম কদফিসেস।

Comments
Post a Comment