ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
‘নীল বিপ্লব’ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: মৎস্য উৎপাদনের সঙ্গে।
প্রশ্ন:২
‘সর্বাধিক মুনাফা তত্ত্ব’–টি কার ?
উত্তর: অগাষ্ট লোশের।
প্রশ্ন:৩
আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা কোথায় গড়ে উঠেছে ?
উত্তর: ফিলিপিনস–এর ম্যানিলায়।
প্রশ্ন:৪
পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে ?
উত্তর: অ্যাক্সনকে।
প্রশ্ন:৫
নদীর গতিবেগ পরিমাপক একক কী ?
উত্তর: কিউসেক।
প্রশ্ন:৬
BMW কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি ?
উত্তর: জার্মানি।
প্রশ্ন:৭
‘হলুদ বিপ্লব’ কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তর: তৈলবীজ উৎপাদনের সঙ্গে।
প্রশ্ন:৮
দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে ?
উত্তর: দোয়াব।
প্রশ্ন:৯
আলফ্রেড ওয়েবারের শিল্প স্থানিকতার ‘নূন্যতম ব্যয় তত্ত্ব’ কত সালে প্রকাশিত হয় ?
উত্তর: ১৯০৯ সালে।
প্রশ্ন:১০
রেটুন (Ratoon) কী ?
উত্তর: প্রথমবার ফসল কাটার পর আখের যে চারা জন্মায়, তাকে রেটুন বলে।

Comments
Post a Comment