ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
পৌরপুঞ্জ এর একটি উদাহরণ দাও ?
উত্তর: কলকাতা পৌরপুঞ্জ।
প্রশ্ন:২
পূৰ্বাতন সোভিয়েত ইউনিয়নে যৌথ খামারকে কী বলা হত ?
উত্তর: কলখোজ বা Kolkhoz।
প্রশ্ন:৩
CBD কী ?
উত্তর: কোনো বড়ো শহরের কেন্দ্রীয় অংশটিকে CBD বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলে।
প্রশ্ন:৪
ব্রাজিলে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ?
উত্তর: রোসা।
প্রশ্ন:৫
মেগাসিটির নির্ধারিত জনসংখ্যা কত ?
উত্তর: ৫০ লক্ষের বেশি।
প্রশ্ন:৬
ভারতে জায়দ চাষের উদাহরণ দাও ?
উত্তর: শাকসব্জী, শশা, তরমুজ প্রভৃতি।
প্রশ্ন:৭
জলে সার মিশ্রিত করে মৃত্তিকাবিহীন চাষকে কী বলে ?
উত্তর: Hydroponics।
প্রশ্ন:৮
‘Megalopolis’ কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তর: গটম্যান।
প্রশ্ন:৯
কোন প্রক্রিয়াকে ভিত্তি করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয় ?
উত্তর: উদ্ভিদ ও প্রাণীর গার্হস্তকরণ।
প্রশ্ন:১০
নীলগিরি পাহাড়ে কোন উপজাতি বাস করে ?
উত্তর: টোডা।

Comments
Post a Comment