ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ফলের চাষকে কী বলা হয় ?
উত্তর:
পোমামকালচার।
প্রশ্ন:২
জাতীয় বীজ নিগম (NSC) স্থাপিত হয় কবে ?
উত্তর:
১৯৬৩ সালে।
প্রশ্ন:৩
‘সবুজ বিপ্লব’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে ?
উত্তর:
William S.Gaud ( ১৯৬৮ )।
প্রশ্ন:৪
শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত কে ?
উত্তর:
ভার্গিস ক্যুরিয়েন।
প্রশ্ন:৫
সুইডেন (Swidden) কী ?
উত্তর:
কোনো জায়গায় ঝোপ জঙ্গল পুড়িয়ে সাফ করাকে সুইডেন বলে।
প্রশ্ন:৬
কোন কৃষিজ ফসলের অপর নাম মারুয়া ?
উত্তর:
রাগি।
প্রশ্ন:৭
কিউবা কী উৎপাদনে বিশ্ব খ্যাত ?
উত্তর:
ইক্ষু উৎপাদনে।
প্রশ্ন:৮
দাক্ষিণাত্যে বাজাদা কী নামে পরিচিত ?
উত্তর:
কুম্বু।
প্রশ্ন:৯
‘Coconut Triangle’ দেখতে পাওয়া যায় কোথায় ?
উত্তর:
শ্রীলঙ্কা।
প্রশ্ন:১০
‘সেফি’ কোন দেশের কৃষি ঋতুর স্থানীয় নাম ?
উত্তর:
মিশর।

Comments
Post a Comment