ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
সাধারণ জ্ঞান
প্রশ্ন:১
রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে ?
উত্তর:
নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগের সংরক্ষণ সূত্র।
প্রশ্ন:২
পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে ?
উত্তর:
গ্যালিলিও।
প্রশ্ন:৩
তাপমাত্রার একক কী ?
উত্তর:
কেলভিন।
প্রশ্ন:৪
মন্দন কী ?
উত্তর:
সরল পথে চলমান বস্তুর সময়ের সঙ্গে বস্তুর বেগ হ্রাসই মন্দন।
প্রশ্ন:৫
পদার্থের জড়তার পরিমাপ কী ?
উত্তর:
ভর।
প্রশ্ন:৬
ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটির লেখক কে ?
উত্তর:
স্যার আইজাক নিউটন।
প্রশ্ন:৭
বেগ কী ?
উত্তর:
নির্দিষ্ট দিকে দ্রুতিই বেগ।
প্রশ্ন:৮
নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে ?
উত্তর:
১৬৮৭ সালে।
প্রশ্ন:৯
দ্রুতি কী ?
উত্তর:
বস্তুর বেগের মান।
প্রশ্ন:১০
তাপের একক কী ?
উত্তর:
জুল।
Comments
Post a Comment