Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

প্রাকৃতিক ভূগোলের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-বারিমণ্ডল, সেট-৩

বারিমণ্ডল


প্রশ্ন:১
উষ্ণ স্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে ?

উত্তর: 
নিম্ন অক্ষাংশ থেকে প্রবাহিত উষ্ণ স্রোত উচ্চ অক্ষাংশের শীতল অঞ্চলে সমুদ্রজলের উষ্ণতা বৃদ্ধি করে। উষ্ণ স্রোত যে উপকূলে প্রবাহিত হয় সেখানে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। কারণ—উষ্ণ স্রোতের উপরের বাতাস উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চল ও মেরু অঞ্চলের সমুদ্রের জলে উষ্ণতার সমতা বিধানে সাহায্য করে। তাছাড়া উষ্ণ স্রোত সংলগ্ন উপকূলের উষ্ণতাও বৃদ্ধি করে।


প্রশ্ন:২
আটলান্টিক মহাসাগরে প্রবাহিত দুটি করে উষ্ণ ও শীতল স্রোতের নাম লেখাে।

উত্তর: 
আটলান্টিক মহাসাগরে প্রবাহিত প্রধান দুটি উষ্ণ স্রোত হল—
(ক) ব্রাজিল স্রোত এবং 
(খ) উপসাগরীয় স্রোত। 

এই মহাসাগরে প্রবাহিত প্রধান দুটি শীতল স্রোত হল—
(ক) ল্যাব্রাডর স্রোত এবং 
(খ) বেঙ্গুয়েলা স্রোত।


প্রশ্ন:৩
সমুদ্রস্রোত কীভাবে জলবায়ু ও আবহাওয়াগত বিপর্যয় সৃষ্টি করে ?

উত্তর: 
যেসব উপকূলে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলন ঘটে সেখানে জলবায়ু বা আবহাওয়াগত বিপর্যয়ের সৃষ্টি হয়। কারণ—দুই ভিন্নধর্মী স্রোতের মিলনের ফলে উপকূল সংলগ্ন সমুদ্রে ঘন কুয়াশার সৃষ্টি হয়। তা ছাড়া দুটি ভিন্নধর্মী স্রোত সংলগ্ন উষ্ণ ও শীতল বায়ু পরস্পরের সংস্পর্শে এলে তীব্র সংঘাতের সৃষ্টি হয় এবং উপকূলীয় সমুদ্রে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। জাপান ও নিউফাউন্ডল্যান্ড উপকূলে এই কারণেই প্রায় সারাবছর দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে।


প্রশ্ন:৪
মগ্নচড়া কী ?

উত্তর: 
মেরু অঞ্চল থেকে শীতল স্রোতের মাধ্যমে বাহিত হিমশৈল প্রচুর নুড়ি, বালি, কাঁকর, পলি, পাথর বহন করে আনে। হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এলে গলতে শুরু করে। হিমশৈলবাহিত শিলাখণ্ডসমূহ অগভীর মহীসােপান অঞ্চলে সঞ্চিত হয়ে যে স্বল্পবিস্তৃত বা সুবিস্তৃত, নিমজ্জিত ভূমিরূপ সৃষ্টি করে তাকে মগ্নচড়া বলে। মহীসােপানগুলি সামুদ্রিক মৎস্যক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ—গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক।


প্রশ্ন:৫
মধ্য অক্ষাংশে সমুদ্রস্রোত পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয় কেন ?

উত্তর: 
সমুদ্রের ওপর দিয়ে নিয়মিতভাবে প্রবলবেগে নিয়ত বায়ু প্রবাহিত হবার সময় উপরিতলে ঘর্ষণজনিত বাধার সৃষ্টি হলে, তারই প্রভাবে সমুদ্র জলরাশি নিয়ত বায়ুর অনুকূলে চালিত হয়। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে নিয়ত বায়ু উত্তর গােলার্ধে দক্ষিণ-পশ্চিমদিক থেকে এবং দক্ষিণ গােলার্ধে উত্তর-পশ্চিমদিক থেকে পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হয়। তাই এই অঞ্চলে সমুদ্রস্রোত সারাবছর পশ্চিম থেকে পূর্বে পশ্চিমা বায়ুর অনুকূলে প্রবাহিত হয়।


প্রশ্ন:৬
উত্তর ভারত মহাসাগরীয় স্রোতকে ‘মৌসুমি স্রোত’ বলা হয় কেন ?

উত্তর: 
ভারত মহাসাগরে বিশেষত উত্তর ভারত মহাসাগরে, সমুদ্রস্রোত নিয়ত বায়ুর পরিবর্তে, ঋতুভেদে প্রবাহিত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হহয। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই অংশের সমুদ্রস্রোত দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। একে ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত’ বলে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্রস্রোত উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। একে ‘উত্তর-পূর্ব মৌসুমি স্রোত’ বলে। উত্তর ভারত মহাসাগরীয় স্রোত প্রধানত মৌসুমি বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে এই অংশের সমুদ্রস্রোতকে ‘মৌসুমি স্রোত’ বলা হয়।


প্রশ্ন:৭
সমুদ্রস্রোতের প্রকৃতি কীভাবে নিয়ত বায়ুকে প্রভাবিত করে ?

উত্তর: 
সমুদ্রস্রোতের প্রকৃতি নিয়ত বায়ুকে প্রভাবিত করে। যেমন—উষ্ণ স্রোতের ওপর দিয়ে প্রবাহিত নিয়ত বায়ু উষ্ণতা ও আদ্রতা লাভ করে, ফলে সমুদ্র সংলগ্ন উপকূলে বৃষ্টিপাত ঘটাতে পারে। আবার শীতল স্রোতের ওপর দিয়ে প্রবাহিত নিয়ত বায়ু শীতল ও শুষ্ক হবার ফলে প্রবাহিত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কমিয়ে দেয়।


প্রশ্ন:৮
ভারত মহাসাগরে প্রবাহিত দুটি করে উষ্ণ ও শীতল স্রোতের নাম লেখাে।

উত্তর: 
ভারত মহাসাগরে প্রবাহিত প্রধান দুটি উষ্ণ স্রোত হল—
(ক) উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং 
(খ) আগুলহাস স্রোত। 

এই মহাসাগরে প্রবাহিত দুটি শীতল স্রোত হল—
(ক) সুমেরু স্রোত এবং 
(খ) পশ্চিম অস্ট্রেলীয় স্রোত।


প্রশ্ন:৯
প্রশান্ত মহাসাগরে প্রবাহিত দুটি করে উষ্ণ ও শীতল স্রোতের নাম লেখাে।

উত্তর: 
প্রশান্ত মহাসাগরে প্রবাহিত প্রধান দুটি উষ্ণ স্রোত হল—
(ক) উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোত এবং 
(খ) জাপান স্রোত বা কুরোশিও স্রোত। 

এই মহাসাগরে প্রবাহিত প্রধান দুটি শীতল স্রোত হল—
(ক) বেরিং স্রোত এবং 
(খ) হামবোল্ড স্রোত প্রভৃতি।


প্রশ্ন:১০
শীতল স্রোত কীভাবে জলবায়ুকে প্রভাবিত করে ?

উত্তর: 
 শীতল স্রোত সংলগ্ন উপকূলের উষ্ণতা হ্রাস করে। উচ্চ অক্ষাংশ থেকে প্রবাহিত শীতল স্রোত নিম্ন অক্ষাংশের উষ্ণ অঞ্চলে সমুদ্রের জলের উষ্ণতা হ্রাস করে। শীতল স্রোতের উপরিভাগে বায়ু শীতল ও শুষ্ক হয়। তাই, যে উপকূলে শীতল স্রোত প্রবাহিত হয় সেখানে বৃষ্টিপাত খুব কম হয়। এছাড়া, শীতল স্রোত মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রজলে উষ্মতার সমতা বিধানে সাহায্য করে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল      ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল মূলত ভারতবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ ও ব্রিটিশবিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্যই।  জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য (১) কংগ্রেসের প্রথম অধিবেশন— উদ্দেশ্য ঘোষণা—বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৮৮৫ খ্রি., ২৮ ডিসেম্বর) সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার নেপথ্যে চারটি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন। এগুলি হল—   (i) ভাষাগত ও ধর্মীয় বৈচিত্রে ভরা ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও একাত্মতা গড়ে তোলা, (ii) সম্প্রীতির দ্বারা জাতি, ধর্ম, প্রাদেশিকতার তুচ্ছ সংকীর্ণতা দূর করে জাতীয় সংহতির পথ প্রশস্ত করা, (iii) শিক্ষিতদের সুচিন্তিত মতামত গ্রহণ করে সামাজিক ও অন্যান্য সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা, (iv) ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

পলল ব্যজনী বা পলল শঙ্কু

পলল ব্যজনী বা পলল শঙ্কু                     পর্বত্য অঞ্চল থেকে সমভূমিতে প্রবেশ করলে নদীর গতিপথের ঢাল হ্রাস পায়। ফলে নদীর ক্ষমতাও কমে যায়। উচ্চপ্রবাহের ক্ষয়িত পদার্থসমূহ (শিলাখণ্ড, নুড়ি, কাঁকর, বালি) সমভূমিতে প্রবেশের মুখে পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে শঙ্কু আকৃতির ভূমিরূপ গঠন করে। একে পলিশঙ্কু বলে। দেখতে হাত পাখার মতো হয় বলে একে পলল পাখা বা পলল ব্যজনীও বলে। 

সাধারণ জ্ঞান।।পশ্চিমবঙ্গের প্রথম মহিলা

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা প্রশ্ন ১ পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা অ্যাকাদেমি পুরস্কার পেয়েছিলেন? (ক) আরতি সাহা (খ) দূর্বা ব্যানার্জী   (গ) মৈত্রেয়ী দেবী   (ঘ) কেউই নয় উত্তরঃ মৈত্রেয়ী দেবী   প্রশ্ন  ২  পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে? (ক) মাতঙ্গিনী হাজরা (খ) প্রীতিলতা ওয়াদেদার (গ) সরোজিনী নাইডু (ঘ) কেউই নয় উত্তরঃ মাতঙ্গিনী হাজরা প্রশ্ন ৩  পশ্চিমবঙ্গের প্রথম মহিলা আই এ এস অফিসার কে? (ক) রিতু মহেশ্বরী (খ) রমা মজুমদার (গ) চন্দ্রমুখী বসু (ঘ) কেউই নয় উত্তরঃ রমা মজুমদার প্রশ্ন ৪ পশ্চিমবঙ্গের প্রথম কোন মহিলা ইংলিশ চ্যালেন পার করেছিলেন? (ক) আরতি সাহা (খ) বুলা চৌধুরি (গ) শ্রেয়া দত্ত (ঘ) কেউই নয় উত্তরঃ আরতি সাহা প্রশ্ন ৫ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসক কে? (ক) রমা মজুমদার   (খ) রানু ঘোষ (গ) বুলা চৌধুরি (ঘ) কেউই নয় উত্তরঃ রানু ঘোষ প্রশ্ন ৬ পশ্চিমবঙ্গের কোন মহিলা সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করেছিলেন? (ক) শিপ্রা মজুমদার (খ) দুর্বা ব্যানার্জী (গ) আরতী সাহা (ঘ) কেউই নয় উত্তরঃ শিপ্রা মজুমদার প্রশ্ন  ৭ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্য...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

আন্ত্রিক কি? এর লক্ষণ ও প্রতিকার কি?

আন্ত্রিক কি? এর লক্ষণ ও প্রতিকার কি?