Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-৩৪

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
হৃৎপিণ্ড প্রাচীরের স্তর তিনটি কী কী ?

উত্তর: 
হৃৎপিণ্ড প্রাচীরের বাইরের স্তরটিকে পেরিকার্ডিয়াম, মধ্যস্তরটিকে মায়ােকার্ডিয়াম এবং ভিতরের স্তরটিকে এন্ডােকার্ডিয়াম বলে।


প্রশ্ন:২
হৃৎপিণ্ডের কপাটিকাগুলি কী কী ? তাদের অবস্থান লেখাে।

উত্তর: 
হৃৎপিণ্ডে চার ধরনের কপাটিকা থাকে।
(i) ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ—ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথ এই কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকে।
(ii) দ্বিপত্র কপাটিকা বা বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ—বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযােগস্থানে এই কপাটিকা থাকে।
(iii) পালমােনারি কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা—ডান নিলয় ও ফুসফুসীয় ধমনি পথে তিনটি খণ্ডবিশিষ্ট অর্ধচন্দ্রাকৃতি বা পালমােনারি কপাটিকা থাকে।
(iv) অ্যাওর্টিক কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা— বাম নিলয় ও মহাধমনির সংযােগস্থলে অ্যাওর্টিক কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে।


প্রশ্ন:৩
নিলয় ছন্দবিচ্যুতি কাকে বলে ?

উত্তর: 
নিলয়ের কোনাে অংশ থেকে অতিরিক্ত সিস্টোল উৎপন্ন হলে তাকে নিলয় ছন্দবিচ্যুতি বলা হয়।


প্রশ্ন:৪
এ.ভি.নােডীয় বিলম্ব কাকে বলে ? এর তাৎপর্য কী ?

উত্তর: 
এ.ভি.নােড থেকে হৃৎস্পন্দন প্রবাহ হিজের বান্ডিল ও পারকিনজি তন্তুর মাধ্যমে নিলয় পেশিতে পৌঁছােয়। এ.ভি.নােডে স্পন্দনপ্রবাহের বিস্তার খুবই মন্থর (0.05 মিটার/সে)। তাই নিলয়ে স্পন্দনপ্রবাহ বিস্তৃত হতে 0.07 থেকে 0.1 সে. বিলম্ব (delay) হয়। এই বিলম্বকে এ.ভি.নােডীয় বিলম্ব (AV nodal delay) বলে।
তাৎপর্য— এ.ভি.নােডীয় বিলম্বের ফলে নিলয় পেশি উত্তেজিত হওয়ার পূর্বে অলিন্দ পেশি সম্পূর্ণরূপে সংকুচিত হওয়ার সুযােগ পায়।


প্রশ্ন:৫
মানবদেহে হৃৎপিণ্ডের অবস্থান লেখাে।

উত্তর: 
মানুষের হৃৎপিণ্ডটি বক্ষগহ্বরের মেডিয়াস্টিনাল স্থানে ফুসফুস দুটির মাঝখানে ডান দ্বিতীয় পঞ্জরাস্থি থেকে বাম পঞ্চম পঞ্জরাস্থি পর্যন্ত বিস্তৃত এবং বামদিক ঘেঁষে তির্যকভাবে অবস্থিত।


প্রশ্ন:৬
পেসমেকার কাকে বলে এবং কেন ?

উত্তর: 
এস.এ.নােড-কে পেসমেকার বা ছন্দ-নিয়ামক বলে। হৃৎপিণ্ডে সর্বপ্রথম এস.এ.নােডে স্পন্দনপ্রবাহ (cardiac impulse) উৎপন্ন হয় এবং এস.এ.নােডে উৎপন্ন স্পন্দনপ্রবাহ হৎপিণ্ডের অন্যান্য সংযােগী কলার দ্বারা অলিন্দ ও নিলয় পেশিতে পরিবাহিত হয়ে হৎপিণ্ডের সংকোচন প্রসারণের ছন্দকে নিয়ন্ত্রণ করে। তাই, এস.এ.নােডকে ছন্দ নিয়ামক বা পেসমেকার বলে।


প্রশ্ন:৭
পেরিকার্ডিয়াল তরল কোথায় থাকে ? এর কাজ কী ?

উত্তর: 
হৃৎপিণ্ডের সেরাস পেরিকার্ডিয়ামের ভিসেরাল ও প্যারাইটাল স্তরের মধ্যবর্তী পেরিকার্ডিয়াল গহ্বরে পেরিকার্ডিয়াল তরল থাকে।
কাজ—
(i) হৃৎপিণ্ডকে বিনা বাধায় সংকুচিত-প্রসারিত হতে সাহায্য করে। 
(ii) হৃৎপিণ্ডকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে।


প্রশ্ন:৮
হৃৎপিণ্ডের বিশেষ সংযােগী কলাগুলি কী কী ?

উত্তর: 
হৃৎপিণ্ডে পাঁচ ধরনের বিশেষ সংযােগী কলা থাকে। 
যথা—
(i) সাইনােঅ্যাট্রিয়াল নােড বা এস.এ.নােড, 
(ii) আন্তরনােডীয় তন্তুপথ, 
(iii) এট্রিয়ােভেন্ট্রিকুলার নােড বা এ.ভি.নােড, 
(iv) হিজের তন্তুগুচ্ছ এবং তার বাম ও দক্ষিণ শাখা, 
(v) পারকিনজি তন্তু।


প্রশ্ন:৯
হৃৎপিণ্ডের কপাটিকার গুরুত্ব কী ?

উত্তর: 
হৃৎপিণ্ডে দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ প্রতিহত করার জন্য এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্তপ্রবাহ একমুখী করার জন্য হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথে কপাটিকা (valve) থাকে।


প্রশ্ন:১০
বাম নিলয় প্রাচীর ডান নিলয় প্রাচীর অপেক্ষা বেশি (প্রায় তিনগুণ) পুরু হয় কেন ?

উত্তর: 
বাম নিলয়কে ধমনি রক্তচাপের বিরুদ্ধে কাজ করতে হয় যা নিলয় রক্তচাপের চেয়ে বেশি এবং এর সংকোচনে সারাদেহে রক্ত প্রবাহিত হয়। অপরপক্ষে, ডান নিলয়ের সংকোচনে রক্ত কেবল হৃৎপিণ্ড থেকে ফুসফুসে পৌঁছােয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য

  ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য Sl. No. ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত 1 ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর উচ্চচাপ বলয়। প্রতীপ ঘূর্ণবাতের উচ্চচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর নিম্নচাপ বলয়। 2 নিম্নচাপ কেন্দ্রে বায়ু উষ্ণ, হালকা ও ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল, ভারী ও নিম্নগামী হয়। 3 ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ে প্রভাবিত হয়। প্রতীপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে না। 4 ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে। বৃষ্টিপাত ও ঝড়-ঝঞ্ঝা ঘটে না। মাঝেমাঝে তুষারপাত ও কুয়াশার সৃষ্টি হয়৷ 5 ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 6 চারিদিক থেকে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী। প্রতীপ ঘূর্ণবাতে কেন...

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য

  স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য Sl. No. স্থলবায়ু সমুদ্রবায়ু 1 স্থলবায়ু মূলত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। সমুদ্রবায়ু মূলত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়। 2 স্থলবায়ু প্রধানত রাত্রিবেলায় প্রবাহিত হয়। সমুদ্রবায়ু প্রধানত দিনেরবেলায় প্রবাহিত হয়। 3 সূর্যাস্তের পরবর্তী সময়ে এই বায়ুর প্রবাহ শুরু হয় ও রাত্রির শেষদিকে বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়। সূর্যোদয়ের পরবর্তী সময়ে এই বায়ুরপ্রবাহ শুরু হয় ও অপরাহ্নে বায়ুপ্রবাহে বেগ বৃদ্ধি পায়। 4 স্থলবায়ু উচ্চচাযুক্ত স্থলভাগ থেকে নিম্নচাপযুক্ত জলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে স্থলবায়ুকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। সমুদ্রবায়ু উচ্চচাপযুক্ত সমুদ্র থেকে নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে সমুদ্রবায়ুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। 5 স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হবার দরুন বেগ তুলনামূলক কম হয়ে থাকে। উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘপথ প্রবাহিত হ...

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।