Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-৪৪

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
GFR বৃদ্ধিকারী পদার্থের নাম লেখাে।

উত্তর: 
প্রােস্টাগ্ল্যানডিন, নাইট্রিক অক্সাইড, ব্রাডিকাইনিন, ANP ডােপামিন।


প্রশ্ন:২
অসমােকনফরমার কাকে বলে ?

উত্তর: 
যে সব প্রাণী পরিবেশের অভিস্রবণ ধর্মের সঙ্গে সমান্তরালভাবে নিজেদের দেহের অভিস্রবণ পরিবর্তন ঘটায় তাদের অসমােকনফরমার বলে।


প্রশ্ন:৩
Counter Current তন্ত্র কী ?

উত্তর: 
যখন ‘U’ আকৃতির নলে তরলের বিপরীতমুখী প্রবাহ ঘটে তখন তাকে Counter Current বলে। বৃক্কের হেনলির লুপ এবং সন্নিহিত ভাসারেক্টাতে এই ধরনের প্রবাহ ঘটে ফলে মূত্রের ঘনত্ব এবং মেডালা অংশে তরলের ঘনত্ব বজায় থাকে। হেনলির লুপ অংশে Counter Current multiplication ঘটে। ভাসারেক্টা অংশে Counter Current Exchange ঘটে।


প্রশ্ন:৪
বৃক্ক পাথর কী ?

উত্তর: 
কখনাে কখনাে মূত্রে কেলাসিত লবণ পাওয়া যায়। এরকম অদ্রবণীয় পাথরের মতাে কেলাসিত লবণকে বৃক্ক পাথর বলে।


প্রশ্ন:৫
Filtration Coefficient কী?

উত্তর: 
বৃক্কের নেফ্রনের পরিস্রাবক পর্দার ভেদ্যতা এবং এর আয়তনের গুণফলকে বলা হয় Filtration Coefficient।


প্রশ্ন:৬
ইউরিমিয়া কাকে বলে ?

উত্তর: 
রক্তে অস্বাভাবিক পরিমাণ ইউরিয়া বেড়ে গিয়ে মূত্রে ইউরিয়া নির্গত হওয়াকে ইউরিমিয়া বলে।


প্রশ্ন:৭
অসমােরেগুলেশন কাকে বলে ?

উত্তর: 
যে পদ্ধতির সাহায্যে জীব তাদের দেহে জল ও বিভিন্ন আয়নের সাম্যবস্থা বজায় রাখতে পারে তাকে অসমােরেগুলেশন বলে।


প্রশ্ন:৮
GFR হ্রাসকারী কয়েকটি পদার্থের নাম লেখাে।

উত্তর: 
নর এপিনেফ্রিন, অ্যানজিওটেনসিন–II, এন্ডােথেলিন; এরা রক্তবাহের সংকোচন ঘটিয়ে GFR হ্রাস করে।


প্রশ্ন:৯
বৃক্ক ছাড়া রেচনে অপর সহায়ক অঙ্গগুলি কী কী ?

উত্তর: 
বৃক্ক ছাড়া অপর রেচন অঙ্গগুলি হল ত্বক, ফুসফুস, যকৃৎ, লালাগ্রন্থি, মলাশয়।


প্রশ্ন:১০
নেফ্রনের পরিস্রাবক পর্দার বৈশিষ্ট্য লেখাে।

উত্তর: 
(i) উচ্চভেদ্যতা, 
(ii) পছন্দযুক্তভেদ্যতা, 
(iii) ভেদ্যপর্দার ছিদ্রের ঋণাত্বকধর্মীতা।

Comments