Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-১

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
কুশিং সিনড্রোম কী ?

উত্তর: 
অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিসলের অতিক্ষরণের ফলে সৃষ্ট লক্ষণগুলিকে সমষ্টিগতভাবে কুশিং সিনড্রোম (Cushing's Syndrome) বলে। তা ছাড়া অ্যান্ড্রোজেনের অতিরিক্ত ক্ষরণও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।


প্রশ্ন:২
প্লাসেন্টা বা অমরা কাকে বলে ?

উত্তর: 
ভ্রূণ জরায়ুতে রােপিত হওয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত এন্ডােমেট্রিয়াম, আন্তঃজরায়ুস্তরের কিছু সংখ্যক কোশ ও বর্ধনশীল সিনসাইটিওট্রপােব্লাস্ট কোশের সমন্বয়ে ভ্রূণ ও মাতৃদেহের মধ্যে যে গ্রন্থিময় (glandular) দেহাঙ্গের আবির্ভাব ঘটে তাকে প্লাসেন্টা বলে।


প্রশ্ন:৩
বাফেলাে টরসাে (Buffalo torso) কী ?

উত্তর: 
কুশিং সিনড্রোম-এর একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল দেহের নিম্নাংশ থেকে ফ্যাটের স্থানান্তরণ ও বক্ষদেশ এবং ঊর্ধ্ব উদরাংশে অতিরিক্ত ফ্যাট সঞ্চয়। দেহের এই বিশেষ আকৃতিকে বলা হয় বাফেলাে টরসাে।


প্রশ্ন:৪
কোলেসিস্টোকাইনিন (CCK) হরমােনটির উৎস ও কাজ লেখাে।

উত্তর: 
CCK অন্ত্রের ঊর্ধ্ব অংশের মিউকোসা থেকে ক্ষরিত হয়। 
কাজ–
(i) এই হরমােন পিত্তথলির সংকোচন এবং উৎসেচক সমৃদ্ধ অগ্ন্যাশয় রসের ক্ষরণ ঘটায়। 
(ii) ইনসুলিন ক্ষরণ উদ্দীপিত করে। 
(iii) আন্ত্রিক সঞ্চালন (intestinal motility) বৃদ্ধি করে। 
(iv) গ্যাসট্রিক অ্যাসিড, পেপসিন, অগ্ন্যাশয় ও যকৃৎ থেকে বাইকার্বনেট ক্ষরণ উদ্দীপিত করে।


প্রশ্ন:৫
অ্যাড্রিনাল কর্টেক্সের স্বল্পক্ষরণে কী রােগ হয় ?

উত্তর: 
অ্যাড্রিনােকর্টিক্যাল হরমােনের স্বল্পক্ষরণে অ্যাডিসন বর্ণিত রােগ (Addison's disease) হয়। এই রােগের বৈশিষ্ট্যগুলি মূলত কর্টিসল ও অ্যালডােস্টেরনের স্বল্পতার জন্য হয়ে থাকে।


প্রশ্ন:৬
কোন্ বিজ্ঞানী রক্তের বিভাগীকরণ বা শ্রেণিবিভাগ করেন ?

উত্তর: 
ভিয়েনার চিকিৎসক ল্যান্ডস্টেইনার (Landsteiner, 1901) রক্তের শ্রেণিবিভাজন করেন।


প্রশ্ন:৭
অ্যাডিসন বর্ণিত রােগের বৈশিষ্ট্য কী কী ?

উত্তর: 
অ্যাডিসন বর্ণিত রােগের বৈশিষ্ট্য–
(i) পেশি দুর্বলতা—NaCI-এর নির্গমন ও গ্লাইকোজেন গঠনে ত্রুটির জন্য পেশি দুর্বলতা দেখা দেয়। 
(ii) বমিবমি ভাব, অতিরিক্ত HCI ক্ষরণ এবং পাক-অস্ত্রীয় গােলযােগ, 
(iii) নিম্ন রক্তচাপ, 
(iv) ত্বক এবং মিউকাস পর্দার রঞ্জিতকরণ, এটি অধিক ACTH কিংবা MSH ক্ষরণের ফলে হয়ে থাকে। 
(v) BMR হ্রাস পায়। 
(vi) আয়নীয় সমতা বিঘ্নিত হয়। 
(vii) রক্তের আয়তন হ্রাস পায়।


প্রশ্ন:৮
প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনগুলি কী কী ?

উত্তর: 
গর্ভাবস্থায় অন্তঃক্ষরা গ্রন্থিরূপে প্লাসেন্টা কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেরয়েড ও প্রােটিন হরমােন ক্ষরণ করে। যেমন—প্রােজেস্টেরন, ইস্ট্রোজেন, হিউম্যান কোরিওনিক গােনাডােট্রপিন (HCG), হিউম্যান কোরিওনিক সােমাটোম্যামােট্রপিন (HCG), রিলাক্সিন, রেনিন ও অমরাজাত বৃদ্ধি হরমােন (Placental growth hormone)।


প্রশ্ন:৯
গ্যাসট্রিক মিউকোসা ক্ষরিত একটি হরমােনের নাম করাে। এই হরমােনের কার্যকারিতা উল্লেখ করাে।

উত্তর: 
গ্যাসট্রিক মিউকোসার G কোশ থেকে গ্যাসট্রিন ক্ষরিত হয়।
গ্যাসট্রিন নিম্নলিখিত কাজগুলিকে উদ্দীপিত করে–
(i) পাকস্থলীর সঞ্চালন। 
(ii) পাকগ্রন্থির অক্সিনটিক কোশ থেকে HCI এবং পেপটিক কোশ থেকে পেপসিনােজেন-এর ক্ষরণ। 
(iii) অগ্ন্যাশয় থেকে বাইকার্বনেট সমন্বিত তরল এবং উৎসেচক ক্ষরণ। 
(iv) গ্রহণির মিউকোসা থেকে সিক্রেটিনের ক্ষরণ। 
(v) অগ্ন্যাশয়ের β-কোশ থেকে ইনসুলিনের ক্ষরণ ইত্যাদি।


প্রশ্ন:১০
কুশিং সিনড্রোমের বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর: 
কুশিং সিনড্রোমের বৈশিষ্ট্য–
(i) রক্তশর্করার উচ্চমাত্রা। 
(ii) ত্রুটিপূর্ণ প্রােটিন বিপাক। 
(iii) ত্রুটিপূর্ণ ফ্যাট বিপাক। 
(iv) অতিরিক্ত কর্টিসলের ক্রিয়ায় মুখমণ্ডল ফুলে যায়। এই অবস্থাকে বলা হয় মুনফেস (moon face)। 
(v) অ্যান্ড্রোজেনের অতিক্ষরণের ফলে পুরুষদের চুলের বৃদ্ধি অত্যধিক হয় এবং মহিলাদের গোঁফ, দাড়ি গজায়। 
(vi) ক্ষত সারতে বিলম্ব হয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য

  যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য Sl. No. যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার 1 বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলাস্তর যখন ফেটে ছোটো ছোটো খন্ড বা চূর্ণে পরিণত হয় মূল শিলার ওপরে অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। নানান রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বিয়োজিত হওয়ার ঘটনাকে রাসায়নিক আবহবিকার বলে। 2 যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটে। শিলা গঠনকারী খনিজের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন ঘটে না। রাসায়নিক আবহবিকারের ফলে শিলার মধ্যে অবস্থিত খনিজগুলি বিয়োজিত হয়। ফলে শিলার ভৌত ও রাসায়নিক উভয় ধর্মেরই পরিবর্তন ঘটে। 3 উষ্ণ, মরু ও মরুপ্রায় অঞ্চল এবং শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি মাত্রায় সংঘটিত হয়। আর্দ্র ক্রান্তীয় ও নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি পরিমাণে সংঘটিত হয়। 4 যান্ত্রিক আবহবিকার অনেক সময় সশব্দে ঘটে থাকে। রাসায়নিক আবহবিকার নিঃশব্দে ঘটে থাকে। 5 ভূমিরূপ গঠন ও পরিবর্তন...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।