Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-১৪

জীবের জনন


প্রশ্ন:১
শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ?

উত্তর: 
শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে তিন প্রকার অ্যানড্রোজেন হরমােন ক্ষরিত হয়। 
যথা–
(i) টেস্টোস্টেরন, 
(ii) ডাইহাইড্রোটেস্টোস্টেরন এবং 
(iii) অ্যানড্রোস্ট-4 -এইন 3, 17 ডায়ােন।


প্রশ্ন:২
ডিম্বাশয় থেকে প্রধানত কী কী হরমােন ক্ষরিত হয় ?

উত্তর: 
ডিম্বাশয় থেকে প্রধানত তিন ধরনের হরমােন ক্ষরিত হয়। যথা–
(i) ইসট্রোজেন, 
(ii) প্রােজেস্টেরন এবং 
(iii) রিলাক্সিন।

প্রশ্ন:৩
দেহের বৃদ্ধিতে টেস্টোস্টেরনের প্রভাব কী ?

উত্তর: 
টেস্টোস্টেরনের প্রভাবে মাংসপেশির বৃদ্ধি ঘটে, ফলে পুরুষােচিত আকৃতির বিকাশ ঘটে। তা ছাড়া টেস্টোস্টেরনের ক্রিয়ায় বয়ঃসন্ধিকালে দেহের ক্যালশিয়াম ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় অস্থির বৃদ্ধি ঘটে ও অস্থি মজবুত হয়।


প্রশ্ন:৪
পুরুষদের প্রধান যৌন হরমােন কোনটি ? এই হরমােনের প্রভাবে পুরুষের দেহে কী কী গৌণ যৌনলক্ষণের বিকাশ ঘটে ?

উত্তর: 
পুরুষদের প্রধান যৌন হরমােনটি হল টেস্টোস্টেরন।
টেস্টোস্টেরন হরমােনের প্রভাবে পুরুষদের দেহে নিম্নলিখিত গৌণ যৌনলক্ষণগুলির বিকাশ ঘটে। যেমন— 
(i) কণ্ঠস্বর ভারী হয়; 
(ii) দেহ পেশিবহুল হয়; 
(iii) শ্রোণিদেশ, বক্ষদেশ, বগল ইত্যাদি স্থানে কেশোদ্গম ঘটে; 
(iv) গোঁফ-দাড়ি গজায়; 
(v) দেহত্বকের বর্ণের গাঢ়ত্ব দেখা যায়; 
(vi) স্বেদক্ষরণ বৃদ্ধি পায়; 
(vii) সিবেসিয়াস গ্রন্থির ক্ষরণ বৃদ্ধি পাওয়ায় মুখে ব্রণ দেখা যায়; 
(viii) কপালের উভয়পাশের কেশ লােপ পেতে থাকে।


প্রশ্ন:৫
সারটোলি কোশ কোথায় থাকে ? এই কোশের কাজ কী ?

উত্তর: 
আদি শুক্রকোশস্তরে একরকমের বৃহদাকার কোশ ভিত্তিপর্দা থেকে কেন্দ্রের দিকে বিস্তৃত থাকে। এদের সারটোলি কোশ বলে।
কাজ–সারটোলি কোশগুলি শুক্রাণুকে পুষ্টি জোগায়। তাই এদের পােষক কোশ বলে।


প্রশ্ন:৬
করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থি কী ? এর কাজ কী ?

উত্তর: 
পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণের পর বিদীর্ণ ডিম্বথলি করপাস লিউটিয়াম বা পীতগ্রন্থিতে পরিণত হয়।
কাজ–এটি একটি অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে এবং প্রোজেস্টেরন হরমােন ক্ষরণ করে। এই হরমােন গর্ভাবস্থাকে বজায় রাখতে সাহায্য করে।


প্রশ্ন:৭
বার্থোলিন গ্রন্থির অবস্থান ও কাজ লেখাে।

উত্তর: 
যােনিছিদ্রের নিকটবর্তী অঞ্চলে ভেস্টিবিউলের মধ্যে বার্থোলিন গ্রন্থি অবস্থান করে।
কাজ–এই গ্রন্থি মিউকাস ক্ষরণ করে যােনিপথকে পিচ্ছিল ও সিক্ত রাখে।


প্রশ্ন:৮
স্তনগ্রন্থি কী ? স্তনগ্রন্থির বৃদ্ধি, স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন এবং স্তনগ্রন্থি থেকে দুধ নিঃসরণ কোন্ কোন্ হরমােন দ্বারা প্রভাবিত হয় ?

উত্তর: 
স্তনগ্রন্থি একপ্রকার গৌণ যৌনগ্রন্থি।
এই গ্রন্থি পুরুষদের দেহে ক্ষুদ্র এবং অপরিণত থাকে। স্ত্রীলােকের দেহে বয়ঃসন্ধিকালে ইসট্রোজেন ও প্রােজেস্টেরন হরমােনের প্রভাবে স্তনগ্রন্থি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রমাণ আকার ধারণ করে। সন্তান প্রসবের পর প্রােল্যাকটিন হরমােনের প্রভাবে স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন শুরু হয়।


প্রশ্ন:৯
স্পর্মিওজেনেসিস কাকে বলে ?

উত্তর: 
অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু গঠন হওয়াকে স্পর্মিওজেনেসিস বলে।


প্রশ্ন:১০
শুক্রাশয়ের কাজ কী ?

উত্তর: 
শুক্রাশয়ের প্রধান কাজ দুটি—
(i) শুক্রাণু উৎপাদন করা এবং 
(ii) হরমােন নিঃসরণ। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় শুক্রাণু উৎপন্ন হয়। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে স্পার্মাটোজেনেসিস (spermatogenesis) বলে। শুক্রাশয় থেকে প্রধান টেস্টোস্টেরন হরমােন নিঃসৃত হয়। এই হরমােন পুরুষের গৌণ যৌনলক্ষণসমূহের প্রকাশ ঘটায় এবং শুক্রাণু উৎপাদন অব্যাহত রাখে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য

  ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য Sl. No. ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত 1 ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর উচ্চচাপ বলয়। প্রতীপ ঘূর্ণবাতের উচ্চচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর নিম্নচাপ বলয়। 2 নিম্নচাপ কেন্দ্রে বায়ু উষ্ণ, হালকা ও ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল, ভারী ও নিম্নগামী হয়। 3 ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ে প্রভাবিত হয়। প্রতীপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে না। 4 ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে। বৃষ্টিপাত ও ঝড়-ঝঞ্ঝা ঘটে না। মাঝেমাঝে তুষারপাত ও কুয়াশার সৃষ্টি হয়৷ 5 ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 6 চারিদিক থেকে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী। প্রতীপ ঘূর্ণবাতে কেন...

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers )

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?          যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়।  প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা-  (১) প্রাচীন প্রস্তরযুগ,  (২) মধ্য প্রস্তরযুগ,  (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ:   প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ:   মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ:   এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.