দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অ্যামিবয়েড গমন কীসের সাহায্যে হয় ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
অ্যামিবয়েড গমন ক্ষণপদের সাহায্যে হয়। অ্যামিবা ও স্পঞ্জের অ্যামিবোসাইট কোশে অ্যামিবয়েড গমন দেখা যায়।
প্রশ্ন:২
পেশি কত রকমের হয় ?
উত্তর:
পেশি তিন রকমের, যথা—ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি ও হৃদ্ পেশি।
প্রশ্ন:৩
ফ্ল্যাজেলার চলন কীসের সাহায্যে হয় ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
ফ্ল্যাজেলার চলন ফ্ল্যাজেলার সাহায্যে হয়। ইউগ্লিনা, নকটিলিউকা ইত্যাদি প্রাণীর ফ্ল্যাজেলার সাহায্যে চলন হয়।
প্রশ্ন:৪
মায়ােফাইব্রিল কাকে বলে ?
উত্তর:
প্রতিটি পেশিকোশের সারকোপ্লাজমে যে অসংখ্য সমান্তরাল প্রােটিন তন্তু দেখা যায় তাদের মায়ােফাইব্রিল বলে।
প্রশ্ন:৫
চলন ও গমন কাকে বলে ?
উত্তর:
নির্দিষ্ট স্থানে স্থির থেকে জীবের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে। অপরপক্ষে, জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তনকে গমন বলে।
প্রশ্ন:৬
পেশির আবরণগুলি কী কী ?
উত্তর:
পেশির আবরণগুলি হল—
(i) এন্ডােমাইসিয়াম–প্রতিটি পেশিতন্তুকে আবৃত রাখে।
(ii) পেরিমাইসিয়াম–কয়েকটি পেশিতন্তুকে আবৃত রাখে।
(iii) এপিমাইসিয়াম–পেশিতন্তুর গুচ্ছকে আবৃত রাখে।
প্রশ্ন:৭
গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করাে।
উত্তর:
গমনের দুটি উদ্দেশ্য হল—
(i) খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমনের প্রয়ােজন হয়।
(ii) আত্মরক্ষার জন্য প্রাণীদের নিরাপদ স্থানে স্থানান্তরে গমন করতে হয়।
প্রশ্ন:৮
অস্থি পেশি বা কঙ্কাল পেশি কাকে বলে ?
উত্তর:
অস্থি সংলগ্নভাবে অবস্থিত, স্বেচ্ছায় সংকোচনশীল যেসব পেশি দেহ সঞ্চালনে মুখ্য ভূমিকা গ্রহণ করে তাদের অস্থি পেশি বা কঙ্কাল পেশি বলে।
প্রশ্ন:৯
পেশি কাকে বলে ?
উত্তর:
বিভিন্ন ধরনের প্রােটিন তন্তু দিয়ে গঠিত যে সংকোচনশীল কলা পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে তাকে পেশিকলা বা পেশি বলে।
প্রশ্ন:১০
সিলিয়ারি চলন কীসের সাহায্যে ঘটে ? দুটি উদাহরণ দাও।
উত্তর:
সিলিয়ারি চলন সিলিয়ার সাহায্যে হয়। প্যারামিসিয়াম, ওপালিনা ইত্যাদি প্রাণীর এরকম চলন দেখা যায়।

Comments
Post a Comment