Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২৭

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
কোন্ কোন্ শ্বেতকণিকা রােগজীবাণু ধ্বংস করে ?

উত্তর: 
নিউট্রোফিল, মনােসাইট ও লিম্ফোসাইট।


প্রশ্ন:২
স্বাভাবিক অবস্থায় রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন ?

উত্তর: 
(i) রক্তে হেপারিন (বেসােফিল দ্বারা ক্ষরিত হয়) নামে একপ্রকার তঞ্চনরােধক পদার্থ থাকে যা রক্তবাহের মধ্যে রক্তকে জমাট বাঁধতে দেয় না। 
(ii) রক্তবাহের গাত্র খুবই মসৃণ, এর ফলে রক্তের অণুচক্রিকা অবিকৃত থাকে এবং অণুচক্রিকা থেকে থ্রম্বােপ্লাস্টিন নির্গত হয় না। 
(iii) রক্তবাহের মধ্য দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়, যার ফলে অণুচক্রিকা একসঙ্গে সম্মিলিত হতে পারে না।


প্রশ্ন:৩
প্লাজমা কীভাবে জলসাম্যতা নিয়ন্ত্রণ করে ?

উত্তর: 
দেহে প্রয়ােজনের তুলনায় জল কম থাকলে প্লাজমা ঘনীভূত হয় ও প্লাজমার অভিস্রবণ চাপ বেড়ে যায়। এর ফলে জল আন্তঃকোশীয় তরল থেকে প্লাজমায় প্রবেশ করে। তারপর আন্তঃকোশীয় তরল ঘনীভূত হয়—জল অন্তঃকোশীয় তরল থেকে আন্তঃকোশীয় তরলে প্রবেশ করে। এইভাবে দেহের সব প্রকোষ্ঠ থেকে জল অপসারিত হয়ে তাদের অভিস্রবণ চাপের সমতা বজায় রাখে। কোশীয় তরলের অপসারণ তৃষ্ণার অনুভূতি জাগায় এবং জলপানের ফলে দেহে জলের অভাব দূর হয়।


প্রশ্ন:৪
রক্তের ABO পদ্ধতির (ABO system) ভিত্তি কী ?

উত্তর: 
রক্তের লােহিতকণিকার কোশপর্দার আ্যাগ্লুটিনােজেন ও রক্তরসের আ্যাগ্লুটিনিন-এর প্রকৃতির ওপর ভিত্তি করে রক্তকে A, B, AB ও O—এই চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। রক্তের এইরূপ শ্রেণিবিন্যাসের পদ্ধতিকে বলা হয় ABO পদ্ধতি।


প্রশ্ন:৫
হিমােগ্লোবিন কী ? এটি কোথায় থাকে ? কোন্ রােগে হিমােগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায় এবং কোন্ রােগে হ্রাস পায় ?

উত্তর: 
হিমােগ্লোবিন একপ্রকার লৌহঘটিত রঞ্জক পদার্থ। মেরুদণ্ডী প্রাণীদের লােহিত রক্তকণিকায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে হমােগ্লোবিন থাকে। হিমােগ্লোবিনের পরিমাণ পলিসাইথিমিয়া রােগে বৃদ্ধি পায় এবং রক্তাল্পতা রােগে হ্রাস পায়।


প্রশ্ন:৬
কৃত্রিম রক্ততঞ্চনরােধক পদার্থ বা অ্যান্টিকোয়াগুলেন্ট-এর দুটি উদাহরণ দাও।

উত্তর: 
(i) সাইট্রেট লবণ—সােডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেট রক্ত থেকে ক্যালশিয়ামের অধঃক্ষেপ ঘটিয়ে রক্ততঞ্চনে বাধা দেয়। 
(ii) সােডিয়াম ফ্লুওরাইড (0.3% দ্রবণ)—এটি সাইট্রেট লবণের মতাে একইভাবে কাজ করে।


প্রশ্ন:৭
N2-বিহীন কোন্ কোন্ জৈব যৌগ মধুমেহ রােগে রক্তে বেশি থাকে ?

উত্তর: 
গ্লুকোজ, ফ্যাট এবং কোলেস্টেরল।


প্রশ্ন:৮
হেপারিন কী ? এর উৎস কী ?

উত্তর: 
হেপারিন একপ্রকার প্রাকৃতিক রক্ততঞ্চনরােধক পদার্থ। এটি একধরনের আম্লিক মিউকোপলিস্যাকারাইড। রক্তের বেসােফিল শ্বেতকণিকা হেপারিন ক্ষরণ করে।


প্রশ্ন:৯
রক্তের কোন্ কোন্ উপাদান রক্তক্ষরণ প্রতিরােধে সাহায্য করে ?

উত্তর: 
অণুচক্রিকা, প্রোথ্রম্বিন, ফাইব্রিনােজেন ও ক্যালশিয়াম আয়ন।


প্রশ্ন:১০
প্লাজনা কীভাবে দেহতাপ নিয়ন্ত্রণ করে ?

উত্তর: 
প্লাজমার তরল অংশ অর্থাৎ জল দেহতাপ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে, যথা—
(i) জলের আপেক্ষিক তাপ বেশি হওয়ায় এটি প্রচুর পরিমাণে তাপ শােষণ করতে পারে এবং এর ফলে দেহতাপমাত্রার আকস্মিক পরিবর্তন হতে পারে না।
(ii) অন্যান্য সাধারণ তরলের তুলনায় জলের তাপ পরিবহণের ক্ষমতা বেশি। তা ছাড়া এটি তাপের দ্রুত বন্টনে সহায়তা করে।
(iii) জলের বাস্পীভবনের লীনতাপ খুব বেশি এবং যেহেতু জল সবসময় ত্বক এবং ফুসফুসের মাধ্যমে বাস্পীভূত হয়, তাই এইভাবে প্রচুর পরিমাণে তাপ দেহ থেকে অপসারিত হয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য

  ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য Sl. No. ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত 1 ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর উচ্চচাপ বলয়। প্রতীপ ঘূর্ণবাতের উচ্চচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর নিম্নচাপ বলয়। 2 নিম্নচাপ কেন্দ্রে বায়ু উষ্ণ, হালকা ও ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল, ভারী ও নিম্নগামী হয়। 3 ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ে প্রভাবিত হয়। প্রতীপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে না। 4 ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে। বৃষ্টিপাত ও ঝড়-ঝঞ্ঝা ঘটে না। মাঝেমাঝে তুষারপাত ও কুয়াশার সৃষ্টি হয়৷ 5 ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 6 চারিদিক থেকে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী। প্রতীপ ঘূর্ণবাতে কেন...

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য

  স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য Sl. No. স্থলবায়ু সমুদ্রবায়ু 1 স্থলবায়ু মূলত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। সমুদ্রবায়ু মূলত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়। 2 স্থলবায়ু প্রধানত রাত্রিবেলায় প্রবাহিত হয়। সমুদ্রবায়ু প্রধানত দিনেরবেলায় প্রবাহিত হয়। 3 সূর্যাস্তের পরবর্তী সময়ে এই বায়ুর প্রবাহ শুরু হয় ও রাত্রির শেষদিকে বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়। সূর্যোদয়ের পরবর্তী সময়ে এই বায়ুরপ্রবাহ শুরু হয় ও অপরাহ্নে বায়ুপ্রবাহে বেগ বৃদ্ধি পায়। 4 স্থলবায়ু উচ্চচাযুক্ত স্থলভাগ থেকে নিম্নচাপযুক্ত জলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে স্থলবায়ুকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। সমুদ্রবায়ু উচ্চচাপযুক্ত সমুদ্র থেকে নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে সমুদ্রবায়ুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। 5 স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হবার দরুন বেগ তুলনামূলক কম হয়ে থাকে। উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘপথ প্রবাহিত হ...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

গ্রস্ত উপত্যকা

গ্রস্ত উপত্যকা : ১. গ্রস্ত উপত্যকার সংজ্ঞা :                দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে।              এছাড়া, মহীভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সংকোচন ও প্রসারণ বলের সৃষ্টি হয়। যার ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলায় ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুনরায় ভূ-আন্দোলন ঘটলে বা ভূ-আলোড়নের মাত্রা বৃদ্ধি পেলে ফাটল রেখা বরাবর শিলার একটি অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, একে চ্যুতি বলে। সংনমন বল বৃদ্ধি পেলে দুটি চ্যুতির মাঝের অংশ খাড়াভাবে নীচে বসে যায়। অবনমিত, ওই অংশকে বলে গ্রস্ত উপত্যকা।