দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠগুলি কী ?
উত্তর:
হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ হল ডান নিলয় ও বাম নিলয়। এই প্রকোষ্ঠের থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে প্রেরিত হয়।
প্রশ্ন:২
ট্রাবিকিউলি কারনি কী ?
উত্তর:
হৃৎপিণ্ডের নিলয়ে যে বিশেষ খাঁজ থাকে তাকে কলামনি কারনি বা ট্রাবিকিউলি কারনি বলে।
প্রশ্ন:৩
ফোরামেন ওভালি কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ অবস্থায় হৃৎপিণ্ডের আন্তঃঅলিন্দ প্রাচীরে যে ছিদ্র থাকে তাকে ফোরামেন ওভালি বলে।
প্রশ্ন:৪
মাইট্রাল কপাটিকার কাজ কী ?
উত্তর:
এই কপাটিকা বাম অলিন্দ থেকে রক্তকে বাম নিলয়ে যেতে সাহায্য করে এবং রক্তকে বিপরীত দিকে আসতে বাধা দেয়।
প্রশ্ন:৫
পেরিকার্ডিয়াম কাকে বলে ?
উত্তর:
হৃৎপিণ্ড বেষ্টনকারী যে দ্বিস্তর পর্দা বা আবরণ থাকে, তাকে পেরিকার্ডিয়াম বলে।
প্রশ্ন:৬
করােনারি সাইনাসের কারণ কী ?
উত্তর:
হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ থেকে দূষিত রক্ত এই পথে ডান অলিন্দে নীত হয়।
প্রশ্ন:৭
মাইট্রাল কপাটিকা কী ?
উত্তর:
বাম অলিন্দ-নিলয় সংযােগস্থলে যে দুটি পাল্লাযুক্ত কপাটিকা থাকে তাদের মাইটাল কপাটিকা বলে।
প্রশ্ন:৮
হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠগুলি কী ?
উত্তর:
হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ হল বাম ও ডান অলিন্দ, এই প্রকোষ্ঠ দ্বারা দেহের বিভিন্ন স্থান থেকে রক্ত গৃহীত হয়।
প্রশ্ন:৯
হৃৎপিণ্ডের ডান অলিন্দে কী কী শিরা এবং সাইনাস উন্মুক্ত থাকে ?
উত্তর:
হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে উর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা এবং করােনারি সাইনাস উন্মুক্ত থাকে।
প্রশ্ন:১০
ফোসা ওভালিস কাকে বলে ?
উত্তর:
স্তন্যপায়ী প্রাণীদের আন্তঃঅলিন্দ প্রাচীরে যে অবতল খাঁজ থাকে তাকে ফোসা ওভালিস বলে।

Comments
Post a Comment