Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৭

জীবের জনন


প্রশ্ন:১
সেমিনিফেরাস নালিকার স্তরগুলির নাম লেখাে।

উত্তর: 
সেমিনিফেরাস নালিকার স্তরগুলি হল–
(i) স্পার্মাটোগােনিয়া বা আদি শুক্রকোশ, 
(ii) প্রাইমারি স্পার্মাটোসাইট বা প্রাথমিক পরশুক্রাণু, 
(iii) সেকেন্ডারি স্পার্মাটোসাইট বা গৌণ পরশুক্রাণু, 
(iv) স্পার্মাটিড বা অপরিণত শুক্রাণু, 
(v) স্পার্মাটোজোয়া বা পরিণত শুক্রাণু।


প্রশ্ন:২
স্পার্মাটোজেনেসিস, স্পর্মিওজেনেসিস ও স্পার্মিয়েশন কাকে বলে ?

উত্তর: 
যে প্রক্রিয়ায় শুক্রাশয়ে শুক্রাণু মাতৃকোশ থেকে শুক্রাণু উৎপন্ন হয় তাকে স্পার্মাটোজেনেসিস বলে। যে প্রক্রিয়ায় গৌণ পরশুক্রাণু পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হয় তাকে স্পর্মিওজেনেসিস বলে। অপরপক্ষে, সারাটোলির কোশ থেকে শুক্রাণুর অপসারণকে স্পার্মিয়েশন বলে।

প্রশ্ন:৩
সারটোলির কোশ কাকে বলে ? এর কাজ কী ?

উত্তর: 
সেমিনিফেরাস নালিকায় আদি শুক্রকোশ স্তরে যে বৃহদাকার কোশগুলি ভিত্তিঝিল্লি থেকে নালিকার কেন্দ্রের দিকে বিস্তৃত থাকে, তাদের সারটোলির কোশ বা সাসটেন্টাকিউলার কোশ বলে।
এই কোশগুলি শুক্রাণুকে পুষ্টি জোগায়।


প্রশ্ন:৪
বীর্য বা সিমেন কী ? বীর্যে শুক্রাণুর স্বাভাবিক সংখ্যা কত ?

উত্তর: 
যৌন মিলনকালে শিশ্ন থেকে যে অস্বচ্ছ, সাদা, গাঢ় তরল নিঃসৃত হয়, যা শুক্রাণু, প্রস্টেট রস ও সেমিনাল রস নিয়ে গঠিত, তাকে বীর্য বা সিমেন বলে।
প্রতিবার বীর্য স্থলনে 25-35 কোটি শুক্রাণু নির্গত হয়, প্রতি মিলিলিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা প্রায় 10 কোটি।


প্রশ্ন:৫
স্ক্রোটাম বা শুক্রাশয় থলির আবরকগুলি কী কী ?

উত্তর: 
শুক্রাশয় যে থলির মধ্যে থাকে তাকে স্ক্রোটাম বা শুক্রাশয় থলি বলে। এই থলির আবরণগুলি হল—
(i) চর্ম, 
(ii) টিউনিকা ডারটস, 
(iii) বহিঃস্পার্মাটিক ফাসা, 
(iv) ক্রিম্যাস্টেরিক ফাসা, 
(v) অন্তঃস্বার্মাটিক ফাসা, 
(vi) টিউনিকা ভ্যাজাইনালিস। 
শেষােক্ত স্তরটি ভিসেরাল ও প্যারাইটাল স্তরে বিভক্ত।


প্রশ্ন:৬
লাইগেশন বা টিউবেকটোমি কাকে বলে ?

উত্তর: 
স্ত্রীলােকের উভয় পাশের ফ্যালােপিয়ান নালির কিছু অংশ কেটে বাদ দিয়ে বেঁধে দেওয়ার পদ্ধতিকে লাইগেশন বা টিউবেকটোমি বলে।


প্রশ্ন:৭
শুক্রাশয় বেষ্টনকারী স্তরগুলির নাম লেখাে।

উত্তর: 
শুক্রাশয় বেষ্টনকারী স্তরগুলি হল—
(i) টিউনিকা ভ্যাজাইনালিস, 
(ii) টিউনিকা অ্যালবুজিনিয়া এবং 
(iii) টিউনিকা ভাসকুলারিস।


প্রশ্ন:৮
ভ্যাসেকটোমি ও ভ্যাসােলাইগেশন কাকে বলে ?

উত্তর: 
পুরুষদের শুক্রনালি অর্থাৎ ভাস ডিফারেন্স ব্যবচ্ছেদ করে কিছু অংশ অপসারিত করে স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে ভ্যাসেকটোমি বলে। অপরপক্ষে, শুক্রনালিকে বেঁধে দিয়ে অস্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতিকে ভ্যাসােলাইগেশন বলে।


প্রশ্ন:৯
লেডিগ-এর আন্তরকোশ কাকে বলে ? এর কাজ কী ?

উত্তর: 
শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাগুলির অন্তর্বর্তী স্থানের যােগকলায় যে বহুতলাকার অন্তঃক্ষরা কোশসমষ্টি থাকে তাদের লেডিগ-এর আন্তরকোশ বলে।
এই কোশগুলি টেস্টোস্টেরন হরমােন নিঃসরণ করে।


প্রশ্ন:১০
শুক্ররজ্জু কী ? এর অংশগুলি কী কী ?

উত্তর: 
যে রজ্জু দিয়ে শুক্রাশয় দুটি স্ক্রোটাম গহ্বরে প্রলম্বিত থাকে তাকে শুক্ররজ্জু বা স্পার্মাটিক কর্ড বলে। এই রজ্জুটি শুক্রনালি, রক্তবাহ, স্নায়ু ও লসিকাবাহ নিয়ে গঠিত।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...