Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-জীবের জনন, সেট-৩

জীবের জনন


প্রশ্ন:১
কোন্ হরমােনের প্রভাবে রজঃস্রাব শুরু হয় ?

উত্তর: 
প্রােজেস্টেরন হরমােনের প্রভাবে রজঃস্রাব শুরু হয়।


প্রশ্ন:২
একঋতুচক্রী ও বহুঋতুচক্রী প্রাণী কাকে বলে ? উদাহরণ দাও।

উত্তর: 
একঋতুচক্রী প্রাণী—যেসব প্রাণীর বছরে একবার ঋতুচক্র সম্পন্ন হয় তাদের একঋতুচক্রী প্রাণী বলে। যেমন–কুকুর ।
বহুঋতুচক্রী প্রাণী—যেসব প্রাণীদের বছরে একাধিকবার ঋতুচক্র ঘটে তাদের বহুঋতুচক্রী প্রাণী বলে। যেমন–গিনিপিগ, ইঁদুর, বিড়াল, ঘােড়া ইত্যাদি।


প্রশ্ন:৩
রিলাক্সিনের কার্যাবলি উল্লেখ করাে।

উত্তর: 
রিলাক্সিন হরমােনের প্রধান কাজগুলি হল—
(i) শ্রোণিবন্ধনীর শিথিলতা—রিলাক্সিন গর্ভাবস্থায় শ্রোণিবন্ধনীকে শিথিল করে।
(ii) জরায়ুর পরিবর্তন—রিলাক্সিন জরায়ুর গ্লাইকোজেন, জল ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। এটি জরায়ু পেশির সংকোচনে বাধা দেয়।
(iii) জরায়ু কণ্ঠের পরিবর্তন—এই হরমােন ইসট্রোজেনের সহায়তায় জরায়ু কণ্ঠের প্রসারতা বৃদ্ধি করে।
(iv) প্রােজেস্টেরনের ওপর ক্রিয়া—এই হরমােন জরায়ুর প্রাক রজঃস্রাবীয় পরিবর্তনে প্রােজেস্টেরনের সক্রিয়তা বৃদ্ধি করে।


প্রশ্ন:৪
মরুলা কাকে বলে ?

উত্তর: 
জাইগােট বারবার বিভাজিত হয়ে যে ক্ষুদ্র বলের মতাে কোশপুঞ্জ গঠন করে তাকে মরুলা বলে।


প্রশ্ন:৫
ডিম্বনিঃসরণ বা ওভিউলেশন কাকে বলে ?

উত্তর: 
শেষ রজঃস্রাবের 13-17 দিনের মধ্যে পরিণত গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু বের হয়। এই প্রক্রিয়াকে ডিম্বনিঃসরণ বা ওভিউলেশন বলে।


প্রশ্ন:৬
অ্যাগ্লুটিনেশন কাকে বলে ?

উত্তর: 
শুক্রাণু ডিম্বাণুর নিকটস্থ হলে শুক্রাণু-নিঃসৃত অ্যান্টিফার্টিলাইজিন এবং ডিম্বাণু-নিঃসৃত ফার্টিলাইজিন-এর রাসায়নিক বিক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণুর প্রাচীর সংলগ্ন হয়। এই প্রক্রিয়াকে অ্যাগ্লুটিনেশন বলে।


প্রশ্ন:৭
রজঃচক্র বা মাসিক যৌনচক্র কাকে বলে ? কী কী অবস্থায় রজঃচক্র বন্ধ থাকে ?

উত্তর: 
নারীদের যৌনজীবনে একটি রজঃস্রাবীয় দশার শুরু থেকে পরবর্তী রজঃস্রাবীয় দশার শুরু পর্যন্ত যৌনাঙ্গাসমূহে যে চক্রাকার ও পর্যায়ক্রমিক পরিবর্তন সংঘটিত হয় তাকে রজঃচক্র বলে। গর্ভাবস্থায় সম্পূর্ণভাবে এবং স্তন্যদানকালে সাময়িকভাবে রজঃচক্র বন্ধ থাকে।


প্রশ্ন:৮
নিষেক কাকে বলে ? নিষেক কোথায় ঘটে ?

উত্তর: 
পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণুর মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। নিষেক প্রধানত ফ্যালােপিয়ান নালির ঊর্ধ্বাংশে অ্যাম্পুলার মধ্যে সম্পন্ন হয়।


প্রশ্ন:৯
ঋতুচক্র কাকে বলে ?

উত্তর: 
মানুষ ও মনুষ্যতের প্রাণী ছাড়া অন্যান্য স্ত্রীপ্রাণীর যৌনাঙ্গে এক বা একাধিক নিয়মিত চক্রাকার পরিবর্তনগুলিকে ঋতুচক্র বলে।


প্রশ্ন:১০
রজঃচক্রের নিরাময় দশা বা রিপেয়ারিং দশা কোন্ কোন্ হরমােন দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

উত্তর: 
ইসট্রোজেন ও FSH দ্বারা নিয়ন্ত্রিত হয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

[MCQ]রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা।।সেট ৬

রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা ⮞ ⮞ ⮞ ⮞ প্রশ্ন:১ রামায়ণে কয়টি জনপদের উল্লেখ আছে ? (a) ১৬ টি (b) ১৮ টি (c) ২৫ টি (d) ২৭ টি

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?

জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল      ভারতীয় জাতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল মূলত ভারতবাসীর আশা–আকাঙ্ক্ষা পূরণ ও ব্রিটিশবিরোধী ক্ষোভের হাত থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করার জন্যই।  জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য (১) কংগ্রেসের প্রথম অধিবেশন— উদ্দেশ্য ঘোষণা—বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ হল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে (১৮৮৫ খ্রি., ২৮ ডিসেম্বর) সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রতিষ্ঠার নেপথ্যে চারটি মূল উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন। এগুলি হল—   (i) ভাষাগত ও ধর্মীয় বৈচিত্রে ভরা ভারতের বিভিন্ন প্রদেশের দেশপ্রেমীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও একাত্মতা গড়ে তোলা, (ii) সম্প্রীতির দ্বারা জাতি, ধর্ম, প্রাদেশিকতার তুচ্ছ সংকীর্ণতা দূর করে জাতীয় সংহতির পথ প্রশস্ত করা, (iii) শিক্ষিতদের সুচিন্তিত মতামত গ্রহণ করে সামাজিক ও অন্যান্য সমস্যা সমাধানের উপায় নির্ণয় করা, (iv) ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ করা।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.