ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
টেস্টোস্টেরন যে কোশ থেকে নিঃসৃত হয় তার নাম কী ? স্ত্রীলােকের দেহে অ্যান্ড্রোজেনের উৎস কী ?
উত্তর:
টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে নিঃসৃত হয়।
স্ত্রীলােকের দেহে অ্যান্ড্রোজেনের উৎস হল অ্যাড্রিনাল কর্টেক্স।
প্রশ্ন:২
অক্সিটোসিনের দুটি কাজ উল্লেখ করাে। ADH-এর অভাবে কী রােগ হয় ?
উত্তর:
(i) অক্সিটোসিন গর্ভাবস্থার অন্তিম পর্বে জরায়ুর সংকোচন ঘটিয়ে ভ্রূণ ও প্লাসেন্টা নির্গমনে সাহায্য করে।
(ii) এই হরমােন স্তনগ্রন্থির মেসােএপিথেলিয়াল কোশসমূহকে উদ্দীপিত করে মাতৃস্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করে।
👉ADH-এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রােগ হয়।
প্রশ্ন:৩
পিটুইটারি গ্রন্থির অবস্থান উল্লেখ করো।
উত্তর:
পিটুইটারি গ্রন্থি মস্তিস্কের মূলদেশে স্ফেনয়েড অখির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থিত।
প্রশ্ন:৪
GTH-এর পুরাে নাম ও উৎস কী ?
উত্তর:
GTH-এর পুরাে নাম গােনাডােট্রফিক হরমােন।
উৎস হল অগ্র পিটুইটারির গােনাডােট্রফ কোশ।
প্রশ্ন:৫
অ্যাক্রোমেগালি কী ?
উত্তর:
প্রাপ্তবয়স্ক লােকের STH-এর অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি রােগ হয়। এই রােগে হাত, পা, নিম্ন চোয়ালের অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়।
প্রশ্ন:৬
অগ্র পিটুইটারি থেকে কী কী হরমােন ক্ষরিত হয় ?
উত্তর:
অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত হরমােনগুলি হল—STH, TSH, ACTH, GTH এবং LTH।
প্রশ্ন:৭
মধুমেহ রােগটি কী ?
উত্তর:
মধুমেহ রােগটি হল ইনসুলিন কম ক্ষরণের ফলে কার্বোহাইড্রেট বিপাকজনিত ত্রুটি। এই রােগে হাইপারগ্লাইসিমিয়া ও গ্লুকোসুরিয়া লক্ষণ দেখা যায়।
প্রশ্ন:৮
রক্তে স্বাভাবিক শর্করার পরিমাণ কত ? কখন মূত্রে শর্করা দেখা যায় ?
উত্তর:
রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ—100cc রক্তে 80-120 mg।
রক্তে শর্করার পরিমাণ 100 cc-তে 180 mg ছাড়িয়ে গেলে মূত্রে শর্করা পাওয়া যায়।
প্রশ্ন:৯
পশ্চাৎ পিটুইটারি থেকে কোন্ হরমােন নির্গত হয় ?
উত্তর:
পশ্চাৎ পিটুইটারি থেকে ADH ও অক্সিটোসিন নির্গত হয়।
প্রশ্ন:১০
দুটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও।
উত্তর:
শুক্রাশয় ও অগ্ন্যাশয় হল দুটি মিশ্রগ্রন্থি।

Comments
Post a Comment