Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-৩৮

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
বয়ঃসন্ধিকালের পরে অতিরিক্ত বৃদ্ধি হরমােন ক্ষরিত হলে কী কী লক্ষণ দেখা যায় ?

উত্তর: 
বয়ঃসন্ধিকালের পরে অর্থাৎ দেহের লম্বা অস্থিগুলির এপিফাইসিস তাদের স্যাফট-এর সঙ্গে মিশে যাওয়ার পরে যদি বৃদ্ধি হরমােন বেশি পরিমাণে ক্ষরিত হয় তবে অস্থিগুলি প্রস্থে বেড়ে যায় কিন্তু দৈর্ঘ্যে বাড়ে না। এই অবস্থাকে বলা হয় অ্যাক্রোমেগালি।
এই রােগের লক্ষণগুলি হল—
(i) হাত ও পায়ের অস্থিগুলির স্থূলতা বেড়ে যায়। 
(ii) করােটি, নাক, মাথার অগ্রভাগ (forehead) ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হয়। 
(iii) নীচের চোয়াল সামনের দিকে বেড়ে যায়। 
(iv) হাতের আঙুলের অস্বাভাবিক বৃদ্ধির জন্য হাতের আকার প্রায় দ্বিগুণ হয়। 
(v) পায়ের আকার এমন বেড়ে যায় যে 14 নম্বর সাইজের জুতা পরতে হয়। 
(vi) সুপ্রাঅরবিটাল (Supraorbital) খাঁজের বৃদ্ধির জন্য মাথার অগ্রভাগ 1.5 ইঞ্চি বেড়ে যায়। 
(vii) কশেরুকার পরিবর্তন হয়, এর ফলে পিঠ সামনের দিকে সামান্য হলে যায়, একে বলা হয় কাইফোসিস (Kyphosis)।


প্রশ্ন:২
ক্রেটিনিজমের প্রধান লক্ষণগুলি উল্লেখ করাে।

উত্তর: 
ক্রেটিনিজমের উল্লেখযােগ্য লক্ষণগুলি হল—
(i) শিশুর মাথা তুলে রাখা, কথা বলা, দাঁড়ানাে, দন্তোদগম ইত্যাদি সবই বিলম্বিত হয়। 
(ii) ত্বক খসখসে, কর্কশ, স্থূল ও কোঁচকানাে হয় এবং ত্বকে লােম কম থাকে। 
(iii) মুখ থেকে অনবরত লালা নিঃসরণ হয় (dribbling of saliva) এবং পেট বড়ো হয়ে যায় (pot-bellied)। 
(iv) খিদে কমে যায় এবং পাক-অন্ত্ৰীয় নালির সঞ্চালন (gastro-intestinal motility) হ্রাস পায়। 
(v) মানসিক বিকাশ (mental development) সঠিক না হওয়ায় শিশু জড়বুদ্ধিসম্পন্ন হয় এবং মুখমণ্ডলে বােকা ভাব (idiotic appearance) লক্ষ করা যায়।


প্রশ্ন:৩
রক্তে ক্যালশিয়ামের মাত্রা হ্রাস পেলে কী ঘটে ?

উত্তর: 
রক্তে ক্যালশিয়ামের মাত্রা হ্রাস পেলে (স্বাভাবিক 9.4 মি গ্রাম/ডেসিলি থেকে 6 বা 7 মিগ্রাম/ডেসিলিটারে পৌঁছােলে) ধনুষ্টংকার বা টিটেনি রােগের লক্ষণগুলি প্রকাশ পায়।


প্রশ্ন:৪
ক্যালশিটোনিনের উৎস ও শারীরবৃত্তীয় কাজ লেখাে।

উত্তর: 
ক্যালশিটোনিন বা থাইরােক্যালশিটোনিন থাইরয়েড গ্রন্থির মাইটোকন্ড্রিয়া সমৃদ্ধ প্যারাফলিকুলার কোশ (C কোশ) দ্বারা ক্ষরিত হয়।
শারীরবৃত্তীয় কাজ—ক্যালশিটোনিন-এর প্রধান কাজ প্লাজমা ক্যালশিয়াম ও ফসফেটের মাত্রা হ্রাস করা। ক্যালশিটোনিন-এর প্রধান ক্রিয়াস্থল হল অস্থি এবং এটি অস্থি থেকে ক্যালশিয়াম নির্গমন প্রতিরােধ করে। এইভাবে এটি রক্তে ক্যালশিয়াম-এর মাত্রা হ্রাস করে। তা ছাড়া ক্যালশিটোনিন মূত্রের মাধ্যমে ক্যালশিয়াম-এর রেচন বৃদ্ধি করে এবং রক্তের ফসফেটের মাত্রাও হ্রাস করে থাকে।


প্রশ্ন:৫
দেহে আয়ােডিন বিপাকে থাইরক্সিনের ভূমিকা কী ?

উত্তর: 
থাইরক্সিন প্লাজমা থেকে অজৈব আয়ােডিনের শােষণে, আয়ােডাইডের আয়ােডিনে জারিত হতে এবং মনােআয়ােডােটাইরােসিন (MIT) ও ডাইআয়ােডােটাইরােসিন (DIT) গঠনে সাহায্য করে।


প্রশ্ন:৬
খাদ্যে আয়ােডিনের অভাবজনিত লক্ষণ কী ?

উত্তর: 
পৃথিবীর কোনাে কোনাে অঞ্চলের (যেমন—আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল) মাটিতে আয়ােডিন অপর্যাপ্ত থাকায় সেইসব অঞ্চলের খাদ্যসামগ্রীতে আয়ােডিন কম থাকে। তাই সেখানকার লােকদের থাইরয়েড গ্রন্থি মারাত্মকভাবে বড়াে হয়ে যায়। আয়ােডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিজনিত এই অবস্থাকে বলা হয় আঞ্চলিক গলগণ্ড (endemic goitre)।


প্রশ্ন:৭
গ্রেভস রােগ (Grave's disease) বা স্ফীতনেত্র গলগন্ড (exophthalmic goitre) কেন হয় ?

উত্তর: 
থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনােগ্লোবিউলিন (TSI)-এর ক্রিয়ায় থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তায় এবং থাইরয়েড গ্রন্থিতে টিউমার সৃষ্টি হলে থাইরয়েড হরমােনের ক্ষরণ মারাত্মকভাবে বেড়ে যায়। এর ফলে থাইরয়েড গ্রন্থির আকার বৃদ্ধি পায় (নােডিউলার প্রকৃতির বৃদ্ধি)। তা ছাড়া অক্ষিগােলকের বহিঃস্ফীতি লক্ষ করা যায়। এই অবস্থাকে বলা হয় গ্রেভস রােগ বা স্ফীতনেত্র গলগণ্ড (exophthalmic goitre)।


প্রশ্ন:৮
মিক্সিডিমার প্রধান কয়েকটি লক্ষণ উল্লেখ করাে।

উত্তর: 
মিক্সিডিমার লক্ষণগুলি হল—
(i) অবসাদ এবং তন্দ্রাচ্ছন্নভাব, দিনে 12 থেকে 14 ঘণ্টা ঘুম। 
(ii) BMR মারাত্মকভাবে হ্রাস পায়। 
(iii) চূড়ান্ত পেশি নিষ্ক্রিয়তা দেখা যায়। 
(iv) হৃৎস্পন্দন হার ও হার্দ-উৎপাদ হ্রাস পায়। 
(v) রক্তের আয়তন হ্রাস পায় এবং কোনাে কোনাে ক্ষেত্রে দেহের ওজন বেড়ে যায়। 
(vi) চুলের বৃদ্ধি কমে যায় এবং ত্বক খসখসে হয়। 
(vii) মানসিক অবসাদ ও কোষ্ঠকাঠিন্য পরিলক্ষিত হয়। 
(viii) মুখমণ্ডল ফুলে যায়। 
(ix) রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়; এর ফলে অ্যাথেরােস্ক্লেরােসিস (atherosclerosis) ও আর্টারিওস্ক্লেরােসিস (arteriosclerosis) হয়।


প্রশ্ন:৯
থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তা (Hypothyroidism) জনিত অস্বাভাবিক অবস্থা কী ?

উত্তর: 
থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তায় শিশুদের ক্রেটিনিজম (Cretinism) ও বয়স্কদের মিক্সিডিমা (Myxoedema) রােগ হয়।
ক্রেটিনিজম জন্মগত থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতি (Congenital lack of thyroid gland), থাইরয়েড গ্রন্থির হরমােন ক্ষরণে ব্যর্থতা অথবা খাদ্যে আয়ােডিনের অভাবের ফলে হয়ে থাকে। অপরপক্ষে, মিক্সিডিমা বয়স্কদের থাইরয়েড গ্রন্থির স্বল্প সক্রিয়তার জন্য হয়ে থাকে।


প্রশ্ন:১০
যৌনক্রিয়ায় থাইরয়েড হরমােনের প্রভাব কী ?

উত্তর: 
স্বাভাবিক যৌনক্রিয়ার জন্য দেহে থাইরয়েড হরমােনের স্বাভাবিক মাত্রা থাকা প্রয়ােজন। পুরুষের দেহে থাইরয়েড হরমােনের স্বল্পতা কাম (libido) হ্রাস করে এবং স্বল্প থাইরয়েড ক্রিয়াসম্পন্ন মহিলাদেরও কাম প্রবণতা কম থাকে।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য

  ঘূর্ণবাত ও প্রতীপ ঘর্ণবাত-এর পার্থক্য Sl. No. ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত 1 ঘূর্ণবাতের নিম্নচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর উচ্চচাপ বলয়। প্রতীপ ঘূর্ণবাতের উচ্চচাপ কেন্দ্রের চারিদিকে থাকে বায়ুর নিম্নচাপ বলয়। 2 নিম্নচাপ কেন্দ্রে বায়ু উষ্ণ, হালকা ও ঊর্ধ্বগামী হয়। উচ্চচাপ কেন্দ্রে বায়ু শীতল, ভারী ও নিম্নগামী হয়। 3 ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে, ফলে বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ে প্রভাবিত হয়। প্রতীপ ঘূর্ণবাত দ্রুত স্থান পরিবর্তন করে না। 4 ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে আকাশ মেঘমুক্ত থাকে। বৃষ্টিপাত ও ঝড়-ঝঞ্ঝা ঘটে না। মাঝেমাঝে তুষারপাত ও কুয়াশার সৃষ্টি হয়৷ 5 ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে। প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। 6 চারিদিক থেকে ঘূর্ণবাতের কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসে অর্থাৎ বায়ুপ্রবাহ কেন্দ্রমুখী। প্রতীপ ঘূর্ণবাতে কেন...

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য

  স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য Sl. No. স্থলবায়ু সমুদ্রবায়ু 1 স্থলবায়ু মূলত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়। সমুদ্রবায়ু মূলত উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হয়। 2 স্থলবায়ু প্রধানত রাত্রিবেলায় প্রবাহিত হয়। সমুদ্রবায়ু প্রধানত দিনেরবেলায় প্রবাহিত হয়। 3 সূর্যাস্তের পরবর্তী সময়ে এই বায়ুর প্রবাহ শুরু হয় ও রাত্রির শেষদিকে বায়ুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়। সূর্যোদয়ের পরবর্তী সময়ে এই বায়ুরপ্রবাহ শুরু হয় ও অপরাহ্নে বায়ুপ্রবাহে বেগ বৃদ্ধি পায়। 4 স্থলবায়ু উচ্চচাযুক্ত স্থলভাগ থেকে নিম্নচাপযুক্ত জলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে স্থলবায়ুকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। সমুদ্রবায়ু উচ্চচাপযুক্ত সমুদ্র থেকে নিম্নচাপযুক্ত স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এই কারণে সমুদ্রবায়ুকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে তুলনা করা হয়। 5 স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হবার দরুন বেগ তুলনামূলক কম হয়ে থাকে। উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে দীর্ঘপথ প্রবাহিত হ...

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

পর্বতবেষ্টিত মালভূমি

পর্বতবেষ্টিত মালভূমি      ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণি সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলি কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয় । চারদিকে পর্বতবেষ্টিত হওয়ায় এই সব মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলে।