দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
পেশিতন্তুর সারকোপ্লাজমে ক-প্রকার পেশিনালিকা থাকে ?
উত্তর:
সারকোপ্লাজমে দু-রকমের পেশিনালিকা থাকে,
যথা—তির্যক পেশিনালিকা এবং অনুদৈর্ঘ্য পেশিনালিকা।
প্রশ্ন:২
নিঃসাড়কাল কাকে বলে ? কোন্ পেশির নিঃসাড়কাল সবচেয়ে বেশি ?
উত্তর:
একবার উদ্দীপনা প্রয়ােগের পর খুব কম সময়ের জন্য পেশি দ্বিতীয়বার উদ্দীপনায় সাড়া দেয় না। এই সময়কালকে নিঃসাড়কাল বলে। হৃদপেশির নিঃসাড়কাল সবচেয়ে বেশি।
প্রশ্ন:৩
ফ্লেক্সন ও এক্সটেনসন কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
সন্ধিস্থল ভাঁজ হওয়াকে ফ্লেক্সন বলে। বাইসেপস্ হল ফ্লেক্সন পেশি।
সন্ধিস্থল প্রসারিত হওয়াকে এক্সটেনসন বলে। ট্রাইসেপস্ হল এক্সটেনসন পেশি।
প্রশ্ন:৪
হৃদপেশি কাকে বলে ? এই পেশি কোথায় থাকে ?
উত্তর:
স্বেচ্ছায় সংকোচনশীল নয় কিন্তু নিজে নিজে সংকুচিত ও প্রসারিত হয় এমন পেশিকে হৃদপেশি বলে। হৃৎপিণ্ডে এই পেশি থাকে।
প্রশ্ন:৫
মায়ােফিলামেন্ট কী ? এরা কত রকমের ?
উত্তর:
মায়ােফাইব্রিলের মধ্যে যে সূক্ষ্ম প্রােটিন তন্তু থাকে তাদের মায়ােফিলামেন্ট বলে।
মায়ােফিলামেন্ট দু-রকমের। যথা–মায়ােসিন ফিলামেন্ট ও অ্যাকটি ফিলামেন্ট।
প্রশ্ন:৬
পূর্ণ বা ব্যর্থ সূত্র কী ?
উত্তর:
পেশিতন্তুতে উদ্দীপনা প্রয়ােগ করলে তার যে সংকোচন হয় তার মাত্রা সর্বদাই সর্বাধিক হয়। অর্থাৎ উদ্দীপনার বল বৃদ্ধি করলেও সংকোচনের মাত্রা বৃদ্ধি পায় না। পেশির এই সূত্রকে পূর্ণ বা ব্যর্থ সূত্র বলে।
প্রশ্ন:৭
মায়ােসিন ফিলামেন্টের প্রােটিন উপাদানগুলি কী কী ?
উত্তর:
মায়ােসিন ফিলামেন্টের প্রােটিন উপাদানগুলি হল—হালকা মেরােমায়ােসিন ও ভারী মেরােমায়ােসিন।
প্রশ্ন:৮
ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে ?
উত্তর:
দুটি হৃদপেশিতন্তুর সংযােগস্থলে যে ডিস্ক থাকে তাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে।
প্রশ্ন:৯
মসৃণ বা অনৈচ্ছিক পেশি কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
অরেখাঙ্কিত, অনৈচ্ছিক প্রকৃতির পেশিকে মসৃণ বা অনৈচ্ছিক পেশি বলে। যেমন–পাকস্থলীর পেশি।
প্রশ্ন:১০
অ্যাকটিন ফিলামেন্ট কী কী প্রােটিন দিয়ে গঠিত ?
উত্তর:
অ্যাকটিন ফিলামেন্ট তিন রকমের প্রােটিন দিয়ে গঠিত, যেমন–অ্যাকটিন, ট্রোপােমায়োসিন এবং ট্রোপােনিন।

Comments
Post a Comment