Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-২১

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন ?

উত্তর: 
অগ্ন্যাশয় একাধারে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে গঠিত। এই কারণে অগ্ন্যাশয়কে  মিশ্রগ্রন্থি বলে।


প্রশ্ন:২
জেরােস্টোমিয়া কী ?

উত্তর: 
লালারস ক্ষরণ কম হলে মুখবিবর, গলা ইত্যাদি শুকিয়ে যায়। একে জেরােস্টোমিয়া বলে।


প্রশ্ন:৩
ক্রিপটস্ অব লিবারকুনের কোশগুলি কী কী ? তাদের কাজ উল্লেখ করো।
উত্তর: 
ক্রিপটস্ অব লিবারকুন (আন্ত্রিক গ্রন্থি বিশেষ)-এ দু-রকমের কোশ থাকে, যথা—
(i) পানেথ কোশ–লাইসােজাইম ক্ষরণ করে এবং 
(ii) আরজেনটাফিন কোশ–সেরােটোনিন ক্ষরণ করে।


প্রশ্ন:৪
পাকরসে কী কী উৎসেচক থাকে ?

উত্তর: 
পাকরসে পেপসিনােজেন, গ্যাসট্রিক লাইপেজ, রেননিন উৎসেচক থাকে।


প্রশ্ন:৫
রক্তকোশ উৎপাদনে যকৃতের ভূমিকা কী ?

উত্তর: 
ভ্রূণ অবস্থায় যকৃতে লােহিত রক্তকণিকা সৃষ্টি হয়।


প্রশ্ন:৬
ক্যালিক্রেইন কী ? এর কাজ কী ?

উত্তর: 
ক্যালিক্রেইন লালারসের একরকমের উৎসেচক, যা প্লাজমা প্রােটিনের ওপর ক্রিয়া করে ব্রাডিকাইনিন উৎপন্ন করে। ব্রাডিকাইনিন লালাগ্রন্থির রক্তবাহকে প্রসারিত করে লালা ক্ষরণ বাড়ায়।


প্রশ্ন:৭
কার্বোহাইড্রেট বিপাকে রক্তকোশের ভূমিকা কী ?

উত্তর: 
যকৃতে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনােলাইসিস ও গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হয়।


প্রশ্ন:৮
শ্বেতসার পরিপাকে টায়ালিনের ক্রিয়া উল্লেখ করাে।

উত্তর: 
টায়ালিন শ্বেতসারকে মলটোজ ও আইসােমলটোজে পরিণত করে। শ্বেতসার→এরিথ্রোডেক্সট্রিন→অ্যাক্রোডেক্সট্রিন→লিমিট ডেক্সট্রিন→মলটোজ ও আইসােমলটোজ।

প্রশ্ন:৯
পেয়ার্স প্যাচ কী ?

উত্তর: 
ক্ষুদ্রান্ত্রের ইলিয়ামের সাবমিউকাস স্তরে কয়েকটি লসিকা কলা একত্রে যে গুটিকা সৃষ্টি করে তাদের পেয়ার্স প্যাচ বলে।


প্রশ্ন:১০
অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোশগুলি কী কী ? এরা কী কী হরমােন নিঃসরণ করে ?

উত্তর: 
অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা কোশ ও তাদের ক্ষরণগুলি হল—
(i) বিটা কোশ—ইনসুলিন; 
(ii) আলফা কোশ—গ্লুকাগন এবং 
(iii) pp কোশ—প্যানক্রিয়েটিক পলিপেপটাইড।

Comments