Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-মানব শারীরবিদ্যা, সেট-১১

মানব শারীরবিদ্যা


প্রশ্ন:১
পিত্তরসে কী কী পিত্তলবণ থাকে ?

উত্তর: 
পিত্তরসে সােডিয়াম টোরােকোলেট এবং সােডিয়াম গ্লাইকোকোলেট নামক পিত্তলবণ থাকে।


প্রশ্ন:২
মাইসিল কী ?

উত্তর: 
জেজুনাম অংশে ক্ষারীয় pH মাধ্যমে উচ্চ ফ্যাটি অ্যাসিড অণু, β-মনােঅ্যাসাইলগ্লিসারল, লাইসােফসফোলিপিড অণু এবং কোলেস্টেরল একত্রিত হয়ে পিত্তলবণ দ্বারা আবৃত হলে সেই আণবিক গঠনকে মাইসিল বলে। এর ব্যাস প্রায় 4-10 nm।


প্রশ্ন:৩
CCK-PZ কী ?

উত্তর: 
CCK-PZ হল কোলিসিসটোকাইনিন প্যানক্রিওজাইনিন যা ক্ষুদ্রান্ত্রের এপিথেলিয়াম থেকে নিঃসৃত হয়। এই হরমােন পিত্তাশয়কে পিত্ত নিঃসরণে উদ্দীপিত করে।


প্রশ্ন:৪
এসেনসিয়াল অ্যামাইনাে অ্যাসিড কাকে বলে ? তিনটি উদাহরণ দাও।

উত্তর: 
কয়েকটি ফ্যাটি অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না, দেহে অন্যান্য সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষের প্রাথমিক উপাদান হিসেবে এরা খুবই প্রয়ােজনীয়। তা ছাড়া এদের অনুপস্থিতিতে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলি খাদ্যের অপরিহার্য উপাদান হিসেবে গ্রহণ করতে হয়। এই কারণে এদের অপরিহার্য ফ্যাটি অ্যাসিড বা এসেনসিয়াল ফ্যাটি অ্যাসিড বলে। 
এগুলি হল—
(i) লিনােলেইক অ্যাসিড (Linoleic acid), 
(ii) লিনােলেনিক অ্যাসিড (Linolenic acid) এবং 
(iii) অ্যারাকিডােনিক অ্যাসিড (Arachidonic acid)।


প্রশ্ন:৫
পেপসিনের ক্রিয়া উল্লেখ করাে।

উত্তর: 
পেপসিন প্রােটিনকে পেপটোনে পরিণত করে। 
প্রােটিন→অ্যাসিড মেটাপ্রােটিন→প্রাইমারি প্রােটিওজ→সেকেন্ডারি প্রােটিওজ→পেপটোন।


প্রশ্ন:৬
কাইলােমাইক্রন কী ?

উত্তর: 
এন্টেরােসাইট কোশে প্রবিষ্ট ফ্যাটি অ্যাসিড এবং β-মনােঅ্যাসাইলগ্লিসারল ট্রাইগ্লিসারাইড গঠন করে। এ ছাড়া কিছু ফসফোলিপিড উৎপন্ন হয়। ওই পদার্থগুলি সব কোলেস্টেরল অণুকে SER দ্বারা গঠিত প্রােটনের আবরণে আবৃত হলে তাকে কাইলােমাইক্রন বলে।কাইলােমাইক্রনের আবরক প্রােটিনকে অ্যাপােলিপােপ্রােটিন বলে। এই গঠনের দ্বারা লিপিড অণুগুলি রক্তে দ্রাব্য হয়। 


প্রশ্ন:৭
পিত্তরসে কী কী পিত্তরঞ্জক থাকে ?

উত্তর: 
পিত্তরসে বিলিরুবিন ও বিলিভারডিন নামক পিত্তরঞ্জক থাকে।


প্রশ্ন:৮
পেরিস্টলসিস চলন কী ?

উত্তর: 
পেরিস্টলসিস চলন মুখ্যত গ্রাসনালিতে দেখা যায়। এই চলনের ফলে খাদ্যদলা গ্রাসনালি থেকে পাকস্থলীতে এসে পৌঁছায়।


প্রশ্ন:৯
আত্তীকরণ কাকে বলে ?

উত্তর: 
যে প্রক্রিয়ায় শােষিত সরল খাদ্যবস্তু কোশের প্রােটোপ্লাজমের অংশীভূত হয় এবং শক্তি সরবরাহ, বৃদ্ধি ও মেরামতির কাজের জন্য ব্যবহৃত হয় তাকে আত্তীকরণ বলে।


প্রশ্ন:১০
গ্যাসট্রিন ও সিক্রেটিন কোথা থেকে নিঃসৃত হয় ? এদের কাজ কী ?

উত্তর: 
গ্যাসট্রিন পাকস্থলীর গ্যাসট্রিন কোশ থেকে এবং সিক্রেটিন ডিওডিনামের এপিথেলিয়াম থেকে নিঃসৃত হয়। গ্যাসট্রিন গ্যাসট্রিক জুস ক্ষরণকে উদ্দীপিত করে এবং সিক্রেটিন গ্যাসট্রিক জুস নিঃসরণে বাধা দেয়।

Comments

জনপ্রিয় পোস্টসমূহ

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো।

ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান             ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources)           ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়—  (ক) সাহিত্যিক উপাদান এবং  (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান।  তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

জীববিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর-উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান, সেট-১৭

উদ্ভিদ ও প্রাণীর গঠনগত অঙ্গসংস্থান প্রশ্ন:১ মিশ্র মুকুল কাকে বলে ? উত্তর:  যে মুকুল থেকে উদ্ভিদের দৈহিক অঙ্গ এবং ফুল উভয়ই উৎপন্ন হয়, তাকে মিশ্র মুকুল বলে।  যেমন—আপেলের পুষ্প মুকুল। প্রশ্ন:২ তিনটি অস্থানিক মুকুলের উদাহরণ দাও। উত্তর:  (i) পাথরকুচি পাতার পত্রাশ্রয়ী মুকুল।  (ii) গােলাপের কাণ্ডজ মুকুল।  (iii) পটলের মূলজ মুকুল।

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত

আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত         পৃথিবীর অভ্যন্তরভাগের উত্তপ্ত ও গলিত ম্যাগমা বা লাভা আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা ভূস্তরের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে ঠাণ্ডা হয়ে জমাট বেঁধে যে শঙ্কু আকৃতির পর্বতের সৃষ্টি হয়, তাকে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত বলে।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.