ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
দুটি নিউরােট্রান্সমিটারের উদাহরণ দাও।
উত্তর:
অ্যাড্রিনালিন ও অ্যাসিটাইলকোলিন।
প্রশ্ন:২
পিটুইটারি নিঃসৃত একটি প্রজননে প্রভাবকারী হরমােনের নাম করাে ?
উত্তর:
FSH পিটুইটারি নিঃসৃত প্রজননে প্রভাবকারী হরমােন।
প্রশ্ন:৩
ACTH-এর পুরাে নাম কী ? এই হরমােনের উৎস কোথায় ?
উত্তর:
ACTH-এর পুরাে নাম হল অ্যাড্রিনােকর্টিকোট্রফিক হরমােন। এর উৎস হল অগ্র পিটুইটারি।
প্রশ্ন:৪
অগ্র পিটুইটারি নিঃসৃত দুটি হরমােনের নাম ও তাদের কাজ উল্লেখ করাে।
উত্তর:
(i) STH প্রাণীদেহের বৃদ্ধিতে সাহায্য করে।
(ii) TSH থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার হরমােন নিঃসরণ করে।
প্রশ্ন:৫
ক্যাটোকোলামাইন কাকে বলে ?
উত্তর:
ক্যাটেকোলামাইন হল ক্যাটেকল বর্গের অ্যামাইনোজাত কতকগুলি রাসায়নিক যৌগ, যারা নিউরােট্রান্সমিটার বা হরমােন রূপে কাজ করে। অ্যাড্রিনালিন, নর-অ্যাড্রিনালিন এবং ডােপামাইন হল ক্যাটেকোলামাইন।
প্রশ্ন:৬
অ্যাড্রিনাল কর্টেক্সের যে-কোনাে দুটি কোশান্তর এবং সেগুলি থেকে নিঃসৃত হরমােনের নাম উল্লেখ করাে।
উত্তর:
(i) জোনা গ্লোমেরুলোসা–অ্যালডােস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন।
(ii) জোনা ফেসিকিউলেটা–কর্টিসােল, কর্টিকোস্টেরন।
প্রশ্ন:৭
দুটি নিউরােহরমােনের উদাহরণ দাও।
উত্তর:
অক্সিটোসিন ও ভেসােপ্রেসিন।
প্রশ্ন:৮
এপিনেফ্রিনের দুটি প্রধান কাজ উল্লেখ করাে।
উত্তর:
(i) এই হরমােন অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে এবং তারারন্ধ্রকে প্রসারিত করে।
(ii) এই হরমােন ব্রংকিওল প্রসারিত করে শ্বাসকষ্ট লাঘব করে।
প্রশ্ন:৯
কোন্ গুরুত্বপূর্ণ বিষয়ে হরমােনের সঙ্গে উৎসেচকের প্রভেদ এবং কোন্ জৈব-রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে তারা সমধর্মী ?
উত্তর:
প্রভেদ–হরমােন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, উৎসেচক ক্রিয়ার পর অপরিবর্তিত থাকে।
সাদৃশ্য–উভয় ক্ষেত্রেই বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য খুব কম পরিমাণ প্রয়ােজন হয় এবং বিপাক ক্রিয়ার সঙ্গে জড়িত।
প্রশ্ন:১০
কোন্ হরমােন একাধারে নিউরােহরমােন এবং নিউরােট্রান্সমিটার ?
উত্তর:
নর-অ্যাড্রিনালিন।

Comments
Post a Comment