Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা - Important for all government jobs in West Bengal

বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

হিমশৈল

হিমশৈল


                   উচ্চ-অক্ষাংশে অবস্থিত মহাদেশীয় হিমবাহ অনেক সময় সমুদ্র উপকূলভাগ পর্যন্ত বিস্তার লাভ করে। জলের ঊর্ধ্বচাপ, সমুদ্রস্রোত ও বায়ুপ্রবাহের ফলে হিমবাহের প্রান্তভাগের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে সমুদ্র জলে ভাসতে ভাসতে এগিয়ে চলে। আমরা জানি, জল বরফে পরিণত হলে তার ঘনত্ব কমে এবং আয়তন বৃদ্ধি পায় এবং বরফ জলে ভাসতে থাকে। কিন্তু সমগ্র বরফের স্তূপের প্রায় ১/১০ অংশ জলের ওপরে এবং বাকি ৯/১০ অংশ জলের নীচে নিমজ্জিত অবস্থায় থাকে। সমুদ্রে ভাসমান এইরূপ বরফের স্তূপকে হিমশৈল বলে।

                 কখনো কখনো উচ্চ-অক্ষাংশে হিমশৈলের সঙ্গে জাহাজের সংঘর্ষ ঘটে। এইরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেই বিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতেই গভীর সমুদ্রে ডুবে যায়। তা ছাড়া অসম গলনের ফলে হিমশৈল অনেক সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। ফলে সমুদ্রে ঢেউ তৈরি হয় এবং জলযান ক্ষতিগ্রস্ত হতে পারে। হিমশৈলবাহিত নুড়ি, পাথর সমুদ্রের তলদেশে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে। মগ্নচড়াগুলি মৎস্যশিকার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হওয়ায় হিমশৈল পরোক্ষভাবে জীবিকা অর্জনে সাহায্য করে।








আরও পড়ুন::


















































Comments