ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
পললশঙ্কু এবং বদ্বীপের মধ্যে পার্থক্য
| Sl. No. | পললশঙ্কু | ব-দ্বীপ |
|---|---|---|
| 1 | পর্বতের পাদদেশে সমভূমিতে প্রবেশের মুখে নদীর মধ্যগতিতে পার্বত্য অঞ্চলের শিলাখণ্ড, নুড়ি, বালি, কাদা প্রভৃতি নদীতে সঞ্চিত হয়ে পললশঙ্কু গঠিত হয়। | মোহানার কাছে নদীর নিম্নগতিতে নদীবাহিত অতি সূক্ষ্ম পদার্থ নদীর মোহনা কিংবা সাগর বা হ্রদের অগভীর অংশে সঞ্চিত হয়ে ব-দ্বীপ গঠিত হয়। |
| 2 | পললশঙ্কুর আয়তন ব-দ্বীপের তুলনায় অনেক কম। | ব-দ্বীপ পললশঙ্কুর তুলনায় আয়তনে অনেক বড়ো হয়। |
| 3 | পললশঙ্কু সাধারণত তিনকোণা হাতপাখা আকৃতির হয়। এদের নীচের অংশ চওড়া কিন্তু উপরের অংশ ক্রমশ সরু হয়ে শঙ্কুর আকৃতি ধারণ করে। | ব-দ্বীপের আকৃতি মাত্রাছাড়া 'ব'-এর মতো হয়। |
Comments
Post a Comment