ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
গৌর
গৌর হল বায়ুর ক্ষয়কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপের এক অন্যতম নিদর্শন। বায়ুর গতিপথে কোনও কঠিন ও কোমল শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে নীচের কোমল অংশে বায়ুর ক্ষয়কার্যের তীব্রতা বেশি হওয়ার জন্য শিলাস্তূপটির নীচের অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্ভের মতো হয় এবং ওপরের কম ক্ষয়প্রাপ্ত কঠিন শিলাস্তরটি বিরাট আয়তন নিয়ে ব্যাঙের ছাতা বা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে৷ স্তম্ভাকৃতি এই রকম শিলাস্তূপকে গৌর বলে। আফ্রিকায় গৌরকে গারা (Gara) এবং জার্মানিতে পিলজফেলসেন (Pilzfelsen) বলা হয়।
উদাহরণ—আফ্রিকার সাহারা মরুভূমি এবং রাজস্থানের থর মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায়।
Comments
Post a Comment