ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
হিমদ্রোণি বা হিমখাত (Glacial trough) বা ‘U’ আকৃতির উপত্যকা
উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্টি হওয়া অন্যতম এক ভূমিরূপ হল হিমদ্রোণী। হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে অগ্রসর হয় যেখানে হিমবাহের পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমানভাবে হওয়ার ফলে পার্বত্য উপত্যকাটির আকৃতি ইংরেজি ‘U’ অক্ষরের মতো হয়ে যায়, একে ‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলে। ভূবিজ্ঞানীদের মতে, অতীতে সৃষ্ট কোনো নদী উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হলে নদী ও হিমবাহের যুগ্ম ক্ষয়কার্যের ফলে সংকীর্ণ ‘V’ আকৃতির উপত্যকা প্রশস্ত ‘U’-এ পরিণত হয় এবং হিমদ্রোণির সৃষ্টি হয়। হিমদ্রোণি সবসময় করির চৌকাঠের নীচে অবস্থান করে। অনেক সময় হিমদ্রোণীর মধ্যে হিমবাহ গলা জল জমে হ্রদের সৃষ্টি হয়।
আরও পড়ুন::
Comments
Post a Comment