Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

বায়ুমণ্ডলের উপকারিতা বা কার্যকারিতা

বায়ুমণ্ডল অদৃশ্য, বর্ণহীন, গন্ধহীন হলেও বায়ুমণ্ডলের কার্যকারিতা অপরিসীম ও বহুমুখী।


🟐 বায়ুপ্রবাহ পৃথিবীর সর্বত্র ঝড়-বৃষ্টি ঘটিয়ে উদ্ভিদ জন্মাতে সাহায্য করে। উদ্ভিদই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবকুলকে খাদ্যের জোগান দেয়।

🟐 প্রাণীজগতের শারীরবৃত্তীয় প্রয়োজন মেটাতে বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম।

🟐 বায়ুপ্রবাহের মাধ্যমে পৃথিবীব্যাপী তাপের সমতা রক্ষিত হয়। বায়ুপ্রবাহের অভাবে বিভিন্ন তাপবলয়ের মধ্যে তাপের বিনিময় ঘটত না, ফলে উষ্ণমণ্ডল আরও উষ্ণতর এবং হিমমণ্ডল আরও শীতলতর হতে পারত।

🟐 বায়ুমণ্ডল না থাকলে আমরা কোনো শব্দ শুনতে পেতাম না। শব্দ বায়ুর মাধ্যমে আমাদের কর্ণগোচর হয়।
🟐 বায়ুমণ্ডলীয় অক্সিজেন শ্বাসকার্যে সাহায্য করে ও প্রাণীদেহে শক্তি ও তাপ জোগায়, দহনে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড তাপ শোষণ করে। নাইট্রোজেন প্রোটিনজাত খাদ্য প্রস্তুতে সাহায্য করে।

🟐 বায়ুপ্রবাহ উপযুক্ত পরিবেশে মানুষের শ্রম লাঘব করে। বায়ুশক্তির সাহায্যে জলসেচ, বিদ্যুৎ উৎপাদন, দানাশস্য পেষাই প্রভৃতি কাজ করা হয়। প্রবহমান বা অফুরন্ত শক্তির উৎস হিসেবে বায়ুশক্তি চিরাচরিত অপুনর্ভব শক্তির উত্তম বিকল্প।

🟐 বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে আয়নমণ্ডলের উপস্থিতির জন্যই দীর্ঘ ছয়মাস রাত্রিকালীন সময়ে মেরু অঞ্চলের আকাশে মেরুপ্রভা বা মেরুজ্যোতির আলো দেখা যায়।

🟐 বায়ুমণ্ডল দিনের প্রখর সৌরতাপ অনেকটাই আটকে দেয়, আবার রাত্রে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপেরও কিছু অংশ ধরে রাখে। আকাশের মেঘ এবং বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প এই কাজে সাহায্য করে। তাই দিনেরবেলা অসহ্য গরম ও রাত্রে হিমশীতল ঠান্ডা হতে পারে না পৃথিবী। সুতরাং, দিনে ও রাতে পরিমিত তাপ বজায় রেখে পৃথিবীতে জীবন রক্ষা করে।

🟐 বায়ুমণ্ডল না থাকলে আকাশে বেলুন বা বিমান বা পাখি আকাশে উড়তে পারত না। বায়ুতে ভর দিয়ে এরা ভেসে থাকে অথবা বায়ুকে পিছনে ঠেলে এরা অগ্রসর হয়।

🟐 বায়ুমণ্ডল ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে জীবকোশকে রক্ষা করে, তাছাড়া বায়ুর আবরণ, মহাজাগতিক কণাস্রোত শোষণ করে জীবন রক্ষা করে।

🟐 বায়ুমণ্ডলীয় ধূলিকণা তাপ শোষণে সাহায্য করে। অতিরিক্ত ধূলিকণা ভূপৃষ্ঠের কাছাকাছি তাপ বৃদ্ধি করে। ধূলিকণা জলীয়বাষ্পের ঘনীভবনে সাহায্য করে।

🟐 বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণে, মহাজাগতিক কঠিন ধূলিকণা, ছোটো-বড়ো উল্কাপিণ্ড জ্বলে ছাই হয়ে যায়। বায়ুমণ্ডলের অভাবে প্রতিদিন পৃথিবীপৃষ্ঠ উল্কাপাতে ক্ষতবিক্ষত হত। বায়ুমণ্ডলীয় আবরণহীন চাঁদ এবং বুধ গ্রহ যথেষ্ট ক্ষতবিক্ষত হয়েছে।









আরও পড়ুন::




































































































































Comments

জনপ্রিয় পোস্টসমূহ

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।

ঐতিহাসিক তথ্য সরবরাহে সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যের অবদান বিস্তারিত আলোচনা করো।           ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির প্রামাণ্য দলিল। কিন্তু প্রাচীন ভারতে হেরোডোটাস বা থুকিডিডিসের মতো কোনো প্রথাগত ঐতিহাসিক ছিলেন না। এ কারণেই একসময় আল-বিরুনি মন্তব্য করেছিলেন যে, "ভারতীয়দের কোনো ইতিহাস চেতনা নেই।" কিন্তু এই ধারণা সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ভারতের মুনি-ঋষি এবং কবিরা সরাসরি ইতিহাস না লিখলেও, তাঁদের রচিত বিপুল সাহিত্যরাশির মধ্যে ছড়িয়ে আছে ইতিহাসের মহামূল্যবান উপাদান। এই উপাদানগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করলেই প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস পুনরুদ্ধার করা সম্ভব।

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 12

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ—   উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ   সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।

[MCQ]Environment।।Man & Environment।।মানুষ ও পরিবেশ।।সেট ১

মানুষ ও পরিবেশ ➤ প্রশ্ন:১ W.T.O. সম্পূর্ণ নাম হলাে— (a) World Transport Organization. (b) World Tobacco Organization. (c) World Trade Organization.

[VSQ]Geography।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোল VSQs।।সেট ৮

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পূর্ববর্তী সেটের জন্য এখানে ক্লিক করুন।👈  প্রশ্নঃ১ মৃত্তিকাকে উর্বর কে করে ? উঃ   জৈব পদার্থ ।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"

ষাঁড়াষাঁড়ি বান

ষাঁড়াষাঁড়ি বান              বর্ষাকালে স্বাভাবিক কারণেই নদীতে জলের পরিমাণ ও বেগ বেশি থাকে। এই সময় জোয়ারের জল নদীর    মোহানায় প্রবেশ করলে জোয়ার ও নদীস্রোত—এই বিপরীতমুখী দুই স্রোতের মধ্যে সংঘর্ষ হয়। এর ফলে নদীর জল প্রবল শব্দ সহকারে প্রচণ্ড স্ফীত হয়ে ওঠে।  

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

হিমানী সম্প্ৰপাত

হিমানী সম্প্ৰপাত           পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পার্বত্য অঞ্চলে তুষারক্ষেত্রের জমাট বাঁধা বরফ অত্যন্ত ধীরগতিতে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসতে থাকে। সময় সময় পাহাড়ের ঢালে চলমান এইরকম হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ ভেঙে বিপুলবেগে নীচের দিকে পড়তে দেখা যায়, একে হিমানী সম্প্রপাত বলে।  

[MCQ]রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা। সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য।।সেট-৩

 রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য   প্রশ্ন:১ রােমের ক্রীতদাস প্রথার অন্যতম ফল ছিল— (a) সেখানকার কৃষি উৎপাদন হ্রাস (b) সেখানকার খনিজ উৎপাদন হ্রাস (c) সেখানকার শিল্পোৎপাদন হ্রাস (d) সেখানকার সামরিক দক্ষতা হ্রাস

ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য

  ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য Sl. No. ভরা কোটাল মরা কোটাল 1 চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ পৃথিবীর একই স্থানের উপর কার্যকরী হয়, ফলে ভরা কোটালের সৃষ্টি হয়। চাঁদ, পৃথিবী ও সূর্য সমকোণী অবস্থানে থাকলে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ পরস্পর বিপরীত ও বিরোধী হয়, ফলে মরা কোটালের সৃষ্টি হয়। 2 মানবজীবনের উপর ভরা কোটালে (নদী-মোহানা, নৌ-চলাচল, মাছ আহরণ ইত্যাদি)-র প্রভাব বেশি। মানবজীবনের উপর মরা কোটালের প্রভাব কম। 3 ভরা কোটাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। মরা কোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। 4 ভরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতল সবচেয়ে বেশী স্ফীত হয়। মরা কোটালের ক্ষেত্রে সাগর-মহাসাগরের জলতলের স্ফীতি সবচেয়ে কম হয়। 5 অমাবস্যা তিথিতে পৃথিবীর একই পাশে একই সরলরেখায় চাঁদ ও সূর্য অবস্থান করে। পূর্ণিমা তিথিতে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। কৃষ্ণ ও শুক্ল পক্ষের অষ্টমীত...