Skip to main content

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর,(For WBCS & WBPSC Miscellaneous Examination) সেট 24

ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়—   উত্তরঃ  ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে—   উত্তরঃ  ২৮০ নং ধারা।

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

ইয়ার্দাং

ইয়ার্দাং



               মরু অঞ্চলে বায়ুর গতিপথে যদি কঠিন ও কোমল শিলাস্তর পাশাপশি উল্লম্বভাবে অবস্থান করে তাহলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং কম ক্ষয়প্রাপ্ত হওয়া কঠিন শিলাস্তর পরস্পর বিচ্ছিন্ন হয়ে উঁচু প্রাচীরের আকারে দাঁড়িয়ে থাকে। এইরূপ কঠিন শিলা দ্বারা গঠিত সমান্তরাল প্রাচীরগুলিকে ইয়ার্দাং বলে।

              ইয়ার্দাং হল বায়ুর দ্বারা ভূপৃষ্ঠের লম্বালম্বিভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলার অসমানভাবে ক্ষয়ের ফলে সৃষ্ট বিভিন্ন মূর্তির আকারে গঠিত উচ্চভূমি বা টিলা। মরুভূমিতে অনেক সময় পরস্পর স্তরে স্তরে লম্বালম্বিভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলাস্তরগুলো বায়ুপ্রবাহের দিকে আড়াআড়িভাবে অবস্থান করে। প্রচণ্ড সূর্যতাপে এইসব শিলাস্তরে ফাটল ধরলে এইসব ফাটলের মধ্যে বায়ু প্রবেশ করে ক্ষয় করতে শুরু করে। এর ফলে কোমল শিলাস্তর সহজেই ক্ষয় পেলে কেবলমাত্র কঠিন শিলাস্তরগুলি বায়ুপ্রবাহের দিকে নানারকম মূর্তি গঠন করে ঠিলার মতো বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থেকে ইয়ার্দাং গঠন করে। ইয়ার্দাং-এর উচ্চতা সাধারণত ৬ মিটার পর্যন্ত হয়। মধ্য এশিয়ার তুর্কিস্তান ও চিলির আটাকামা মরুভূমিতে ও থর মরুভূমি অঞ্চলে বহু ইয়ার্দাং ভূমিরূপ দেখা যায়।








আরও পড়ুন::


















































Comments