ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি
মরুভূমি অঞ্চলে পর্বতের ঢাল এবং পাদদেশভাগ ক্রমাগত জল এবং বায়ুর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে যখন উন্মুক্ত শিলাস্তর এবং পলিস্তরের ঢাকা একটি ঢালু সমতলভূমিতে পরিণত হয় তখন তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে। পেডিমেন্টের ঢাল মোটামুটি ৬°–৭° মতো হয়। বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয়ের ফলে পেডিমেন্টের সৃষ্টি হয়।
উদাহরণ—আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশে এবং ভারতের জয়সলমির শহরের কাছে থর মরুভূমিতে পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট দেখা যায়।
Comments
Post a Comment