ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
মেসোস্ফিয়ার
স্ট্র্যাটোপজের ওপর থেকে বায়ুমণ্ডলের যতদূর উচ্চতা পর্যন্ত উষ্ণতা কমতে থাকে, সেই অংশটিকে মেসোস্ফিয়ার বলে। মেসোস্ফিয়ার স্তরটি স্ট্র্যাটোপজ স্তরের ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার উচ্চতায় এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে (কম বেশি—৯৩° সেলসিয়াস)।
মেসোস্ফিয়ারের ওপরে যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়—অর্থাৎ পজ্ করে, তাকে মেসোপজ (Mesopause) বলে। এই স্তরের নীচের অংশেও ওজোন গ্যাসের প্রাধান্য লক্ষ করা যায়। মেসোপজ সমমণ্ডল বা হোমোস্ফিয়ার স্তরের সর্বশেষ সীমানা। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলি বাতাসের সঙ্গে ঘর্ষণে উত্তপ্ত হয়ে এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, ফলে পৃথিবীপৃষ্ঠ উল্কাপিণ্ডের আঘাত থেকে রক্ষা পায়।
Comments
Post a Comment