ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
হিমরেখা
হিমরেখার ঊর্ধ্বে বৃষ্টিপাতের পরিবর্তে সর্বদা তুষারপাত হয়। ক্রমাগত সঞ্চয় এবং পারস্পরিক চাপের ফলে প্রাথমিক আলগা তুষারকণাগুলি কালক্রমে দৃঢ়সংবদ্ধ হয়ে বরফে পরিণত হয়।
হিমরেখার অবস্থান কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে।
যেমন—অক্ষাংশ, উচ্চতা, বাৎসরিক উষ্ণতার প্রসর, বাতাসে আর্দ্রতার পরিমাণ, ভূমির ঢালের পরিমাণ ও বায়ুপ্রবাহের বেগ ও প্রকৃতি প্রভৃতি। এইজন্য হিমরেখার উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে গড়ে ৫৫০০ মিটার, উপক্রান্তীয় অঞ্চলে (হিমালয়) ৪০০০ মিটার, নাতিশীতোষ্ণ অঞ্চলে (আল্পস) ২৭০০ মিটার উঁচু এবং মেরু অঞ্চলে ৫০০ মিটার বা তার নীচে অবস্থান করে। অর্থাৎ, হিমরেখার উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। যে সীমারেখার ঊর্ধ্বে সারাবছর বরফ জমে থাকে তাকে ‘স্থায়ী হিমরেখা’ এবং যে সীমারেখার ঊর্ধ্বে কেবল শীতকালে বরফ জমে থাকে কিন্তু গ্রীষ্মকালে বরফ গলে যায় তাকে ‘অস্থায়ী হিমরেখা' বলে।
Comments
Post a Comment