ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ মন্ত্রিসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে— উত্তরঃ লোকসভা। প্রশ্নঃ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই কোন কাউন্সিলের সদস্য? উত্তরঃ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল। প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ প্রধানমন্ত্রী।
সিফ্ বালিয়াড়ি
সিফ্ বালিয়াড়িগুলি পরস্পরের সমান্তরালে গড়ে ওঠে এবং এদের মধ্যবর্তী অংশকে করিডোর বলে। সিফ্ বালিয়াড়ি লম্বায় ১০০-১৫০ কিমি, চওড়ায় প্রায় ১ কিমি ও ১৫০ মিটারেরও বেশি উঁচু হয়ে থাকে। ভূবিজ্ঞানী ব্যাগনল্ডের মতে, বার্খান ভেঙেই সিফ্- এর সৃষ্টি হয়। মরুভূমির যেখানে সারাবছর একটি নির্দিষ্ট দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেখানে সিফ্ বালিয়াড়ি গড়ে ওঠে। ভারতের থর মরু অঞ্চলে সিফ্ বালিয়াড়িগুলি মৌসুমি বায়ুর সমান্তরালে দক্ষিণ-পশ্চিমদিক থেকে উত্তর-পূর্বদিকে প্রসারিত। বায়ু যেদিক থেকে প্রবাহিত হয় সিফ্ বালিয়াড়ির সেইদিকটি উঁচু এবং অনুবাত দিকটি ক্রমশ নীচু হয়ে যায়।
Comments
Post a Comment