ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
মরুদ্যান বা ওয়েসিস
প্রবল বায়ুপ্রবাহের ফলে বহুদিন ধরে মরুভূমির কোনো স্থানের বালি অপসারিত হয়ে নীচু হতে হতে নীচু অংশের গভীরতা যখন ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে মরূদ্যান বা ওয়েসিস সৃষ্টি হয়। মরূদ্যান জলহীন শুষ্ক এবং রুক্ষ মরুভূমিতে মানুষ ও পশুর জীবন রক্ষা করে। সৌদি আরবের রাজধানী রিয়াধ একটি বড় মরূদ্যানের ওপর গড়ে উঠেছে। এছাড়া মিশরের কাতারা ও ফাইয়ুম এই দুটি মরুখাতের পার্শ্ববর্তী স্থানে স্থায়ী মরুদ্যান লক্ষ করা যায়।
Comments
Post a Comment