ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
স্বাভাবিক বাঁধ
অর্থাৎ, স্বাভাবিক বাঁধের একপাশে নদী প্রবাহিত হয় ও অপর পাশে প্লাবন সমভূমি গঠিত হয়। স্বাভাবিক বাঁধের নদীর দিকের অংশ খাড়া এবং প্লাবনভূমির দিকটি ক্রমশ ঢালু হয়। স্বাভাবিক বাঁধ সর্বদা নদীর গতিপথের সমান্তরালে অবস্থান করে। এগুলি গড়ে দেড় থেকে দু-কিমি পর্যন্ত চওড়া ও উচ্চতায় ৩-৪ মিটার পর্যন্ত বা তার থেকে উঁচুও হয়। যেমন, মিসিসিপি নদীর নিম্ন অববাহিকায় স্বাভাবিক বাঁধের উচ্চতা ৬ মিটার থেকে ৭.৬ মিটার পর্যন্ত হয়েছে। অনেক সময় স্বাভাবিক বাঁধ অবস্থানের ফলে তার পার্শ্ববর্তী অঞ্চলের (প্লাবনভূমি) বৃষ্টির জল সহজে নিষ্কাশিত হতে না পেরে স্বাভাবিক বাঁধের পশ্চাতে জলাভূমির সৃষ্টি করে। একে ‘পশ্চাৎ জলাভূমি' বলে। ভাগীরথী নদীর পশ্চিমপাড়ে এইরূপ স্বাভাবিক বাঁধে পশ্চাৎ জলাভূমি দেখা যায়। অনেকসময় বন্যার ফলে স্বাভাবিক বাঁধ ভেঙে যায়। একে প্লাবন ফাটল বলে।
আরও পড়ুন::
Comments
Post a Comment