ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ক্র্যাগ ও টেল
হিমবাহের ক্ষয়কাজের ফলে নানারকম ভূমিরূপের সৃষ্টি হয়, ক্র্যাগ ও টেল হল তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। হিমবাহের প্রবাহপথে কঠিন শিলার ঠিক পিছনে কোমল শিলা অবস্থান করলে কোমল শিলা সরাসরি হিমবাহের ক্ষয়কার্যের হাত থেকে রক্ষা পায়। এর ফলে কঠিন শিলা প্রথমে অসমতল স্তূপ আকারে অবস্থান করে এবং তার পিছনে কোমল শিলা সরু লেজের আকারে অবস্থান করে। সামনের এইরকম কঠিন শিলাস্তূপকে ক্র্যাগ এবং পেছনের লেজের মতো ঢালযুক্ত কোমল শিলাগঠিত অংশটিকে টেল বলে।টেল অংশটি যতই ক্র্যাগ থেকে দূরে যায়, ততই সরু হয়ে পড়ে।স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসেল সংশ্লিষ্ট অঞ্চলে ক্র্যাগ ও টেল দেখা যায়।
Comments
Post a Comment