ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ— উত্তরঃ ৬ বছর। প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? উত্তরঃ সংশ্লিষ্ট রাজ্য যে হাইকোর্টের এক্তিয়ারভুক্ত সেই হাইকোর্টের প্রধান বিচারপতি।
হিমবাহের ক্ষয়কাজের ফলে কোনো পর্বতের দু’পাশে দুটো সার্ক বা করি সৃষ্টি হলে, এদের মাঝখানের খাড়া উঁচু অংশ বা প্রাচীরটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত ও সংকীর্ণ হয়ে শৈলশিরার আকারে অবস্থান করে। এই সমস্ত ক্ষয়প্রাপ্ত ও সংকীর্ণ পর্বত শিরাকে অ্যারেৎ বা এরিটি বলে। অ্যারেতের শীর্ষদেশে অনেকটা করাতের মতো খাঁজ কাটা থাকে।
Comments
Post a Comment