ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ ভারতের আকস্মিক তহবিল সৃষ্টি হয়— উত্তরঃ ১৯৫০ সালের সংসদীয় আইন অনুসারে। প্রশ্নঃ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে— উত্তরঃ ২৮০ নং ধারা।
ক্রেভাস
বিশালায়তন হিমবাহের অংশ খাড়া ঢাল বেয়ে নীচের দিকে নামতে থাকলে টানের ফলে হিমবাহের ওই অংশে অসংখ্য আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের সৃষ্টি হয়। হিমবাহের গায়ে ওই ফাটলগুলিকে ক্রেভাস বলে।
হিমবাহ যদি আগাগোড়া সমান ঢালবিশিষ্ট অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তবে ক্রেভাস-এর সৃষ্টি হয় না। কিন্তু যখনই হিমবাহ উপত্যকার ঢাল বেড়ে হিমবাহের বিভিন্ন অংশের মধ্যে গতির পার্থক্য ঘটায় হিমবাহের পৃষ্ঠে টান পড়ে, তখনই ক্রেভাসের সৃষ্টি হয়।
Comments
Post a Comment