ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ মন্ত্রিসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে— উত্তরঃ লোকসভা। প্রশ্নঃ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা সকলেই কোন কাউন্সিলের সদস্য? উত্তরঃ ন্যাশনাল ডেভলপমেন্ট কাউন্সিল। প্রশ্নঃ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ প্রধানমন্ত্রী।
অঙ্গারযোজন বা কার্বোনেশন
বিভিন্ন খনিজের সঙ্গে প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড-এর রাসায়নিক সংযোগের ফলে যে বিক্রিয়া ঘটে তাতে শিলা বিয়োজিত হয় এবং মূল খনিজগুলো নতুন খনিজে পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এই প্রক্রিয়াকে অঙ্গারযোজন বা কার্বনেশন বলে।👉ভূগোলের MCQs, VSQs এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলি দেখতে এখানে ক্লিক করুন। 👈
বায়ুমণ্ডলের ভিতর দিয়ে ভূপৃষ্ঠে বৃষ্টির জল পড়ার সময় বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড তৈরি করে। সাধারণ জলে চুনাপাথর দ্রবীভূত না হলেও এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল চুনাপাথরের (ক্যালশিয়াম কার্বনেট) ওপর দিয়ে প্রবাহিত হলে চুনাপাথর সহজেই দ্রবীভূত হয় এবং চুনাপাথর ক্যালশিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। এবং তা সহজেই দ্রবীভূত হয়ে অপসারিত হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে চুনাপাথর এই প্রক্রিয়ায় বিয়োজিত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে।
আরও পড়ুন::
Comments
Post a Comment