ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোন বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি করে— উত্তরঃ সুপ্রিমকোর্ট। প্রশ্নঃ রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তরঃ ১২ জন। প্রশ্নঃ কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন? উত্তরঃ নীলম সঞ্জীব রেড্ডি। প্রশ্নঃ কোন সাংবিধানিক পদাধিকারী বৈদেশিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন? উত্তরঃ রাষ্ট্রপতি। প্রশ্নঃ কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? উত্তরঃ অর্থবিলে। প্রশ্নঃ রাজ্যসভায় সভাপতিত্ব করেন— উত্তরঃ উপরাষ্ট্রপতি। প্রশ্নঃ ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন— উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ। প্রশ্নঃ উপরাষ্ট্রপতি পদাধিকারবলে সভাপতিত্ব করেন— উত্তরঃ রাজ্যসভায়। প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব থাকাকালীন কোনওদিন সংসদে যাননি? উত্তরঃ চৌধুরী চরণ সিং। প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীর আবশ্যিক ন্যূনত...
জাতীয়তাবাদ ও সংস্কার আন্দোলন
প্রশ্ন:১
হিন্দু কলেজ কে, কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:
ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, হাইড ইস্ট প্রমুখের প্রচেষ্টায় ১৮১৭ খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন:২
উডের প্রতিবেদন কী ?
উত্তর:
কোম্পানির বাের্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড্ ভারতের শিক্ষা-সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন (১৮৫৪ খ্রিস্টাব্দ)। এটিই ‘উডের প্রতিবেদন’ নামে পরিচিত।
প্রশ্ন:৩
কে, কত খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষাকে বা ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘােষণা করেন ?
উত্তর:
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক পাশ্চাত্য শিক্ষাকে বা ইংরেজি শিক্ষাকে সরকারি শিক্ষানীতি হিসেবে ঘােষণা করেন। ১৮৩৫ খ্রিস্টাব্দে তিনি এই ঘােষণাটি করেছিলেন।
প্রশ্ন:৪
ভারতের প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
ভারতের প্রথম তিনটি বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়গুলি যথাক্রমে কলকাতা, বােম্বাই ও মাদ্রাজে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন:৫
এশিয়াটিক সােসাইটি কোথায়, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
এশিয়াটিক সােসাইটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়। প্রাচ্য বিষয়ে গবেষণার জন্য মূলত এটি প্রতিষ্ঠিত হয়।
প্রশ্ন:৬
ভারতে আধুনিক শিক্ষাব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ-এর উল্লেখ করাে।
উত্তর:
ভারতে আধুনিক শিক্ষাব্যবস্থার প্রসারের ক্ষেত্রে চার্লস উডের দুটি সুপারিশ হল— (১) শিক্ষার প্রসারের জন্য একটি পৃথক শিক্ষাদপ্তর গঠন করা। (২) প্রেসিডেন্সি শহরগুলিতে (কলকাতা, মাদ্রাজ ও বােম্বাই) একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
প্রশ্ন:৭
চার্লস উড স্মরণীয় কেন ?
উত্তর:
ইংল্যান্ডের বাের্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড্ ১৮৫৪ খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা-সংক্রান্ত এক নির্দেশনামা প্রস্তুত করেন। এই নির্দেশনামার ওপর ভিত্তি করেই আধুনিক ভারতের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছে।
প্রশ্ন:৮
ফোর্ট উইলিয়াম কলেজ কবে, কী উদ্দেশ্যে স্থাপিত হয় ?
উত্তর:
লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।
প্রশ্ন:৯
প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক বলতে কী বােঝ ?
উত্তর:
উনবিংশ শতকে ভারতে শিক্ষাদান রীতিকে কেন্দ্র করে প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের মধ্যে একটি বিতর্ক দেখা দেয়। কোলব্রুক, উইলসন প্রমুখ প্রাচ্যবাদী (ওরিয়েন্টালিস্ট)-রা বলেন যে, প্রাচ্যরীতি মেনেই শিক্ষাদান করা উচিত। আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স প্রমুখ পাশ্চাত্যবাদী (অ্যাংলিসিস্ট)-রা এর বিরােধিতা করেন ও বলেন যে, পাশ্চাত্যরীতি অনুসরণ করেই ভারতে শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়ােজন। ফলে এক বিতর্কের সৃষ্টি হয়।
প্রশ্ন:১০
ক্যালকাটা স্কুল সােসাইটি এবং ক্যালকাটা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
উত্তর:
ক্যালকাটা স্কুল সােসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল পুরােনাে বিদ্যালয়গুলি সংস্কার ও নতুন বিদ্যালয় স্থাপন। ক্যালকাটা স্কুল বুক সােসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের উপযোগী পাঠ্যপুস্তক রচনা ও বিতরণ করা।

Comments
Post a Comment