ভারতের সংবিধান থেকে বাছাই করা প্রশ্নোত্তর প্রশ্নঃ সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে কোন বছর? উত্তরঃ ১৯৭৬ সালে। প্রশ্নঃ ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি— উত্তরঃ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র।
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
মাইক্রোথার্মস কী ?
উত্তর:
যেসব উদ্ভিদের সারা বছর ধরে অল্প তাপমাত্রার প্রয়ােজন তাদের মাইক্রোথার্মস বলে।
প্রশ্ন:২
কে প্রথম ‘সালােকসংশ্লেষ’ বা ‘ফটোসিন্থেসিস’ শব্দটি ব্যবহার করেন ?
উত্তর:
বিজ্ঞানী বার্নেস (1898)।
প্রশ্ন:৩
কাকে ‘Hungry Soil’ বলা হয় ?
উত্তর:
বালি মৃত্তিকাকে।
প্রশ্ন:৪
সারিবদ্ধভাবে অবস্থিত অনেকগুলি বাসগৃহকে একত্রে কী বলে ?
উত্তর:
দণ্ডাকৃতির বা রৈখিক জনবসতি।
প্রশ্ন:৫
র্যাডাইন কী ?
উত্তর:
ঢালু জমিতে মৃত্তিকা ক্ষয়ে গিয়ে গঠিত খাড়া পাড়যুক্ত গর্ত বা ঘাত।
প্রশ্ন:৬
কোন উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল থাকে ?
উত্তর:
লবনাক্ত উদ্ভিদ।
প্রশ্ন:৭
মৃত্তিকার কলয়েড কী ?
উত্তর:
মৃত্তিকাস্থিত আঠাজাতীয় পদার্থ বিশেষ।
প্রশ্ন:৮
ঘৃতকুমারী কী জাতীয় উদ্ভিদ ?
উত্তর:
খরা প্রতিরােধকারী রসালাে প্রকৃতির উদ্ভিদ।
প্রশ্ন:৯
কোলানচাক মৃত্তিকা কোন্ শ্রেণির মৃত্তিকার পর্যায়ভুক্ত ?
উত্তর:
আন্তঃআঞ্চলিক মৃত্তিকা।
প্রশ্ন:১০
মেসােথার্মস কী ?
উত্তর:
যেসব উদ্ভিদের সারাবছর মাঝারি উষ্ণতা বা তাপমাত্রার প্রয়ােজন তাদের মেসােথার্মস বলে।

Comments
Post a Comment