বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা বিশ্বের বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রার তালিকা ১. এশিয়া (Asia) দেশ (Country) রাজধানী (Capital) মুদ্রা (Currency) আফগানিস্তান (Afghanistan) কাবুল (Kabul) আফগান আফগানি আর্মেনিয়া (Armenia) ইয়েরেভান (Yerevan) আর্মেনিয়ান ড্র্যাম আজারবাইজান (Azerbaijan) বাকু (Baku) আজারবাইজানি মানাত বাহরাইন (Bahrain) মানামা (Manama) বাহরাইনি দিনার বাংলাদেশ (Bangladesh) ঢাকা (Dhaka) টাকা ভুটান (Bhutan) থিম্পু (Thimphu) ভুটানিজ গূল্ট্রুম ব্রুনেই (Brunei) বন্দর সেরি বেগাওয়ান ব্রুনেই ডলার কম্বোডিয়া (Cambodia) নমপেন (Phnom Penh) কম্বোডিয়ান রিয়েল চীন (China) বেইজিং (Beijing) রেনমিনবি / ইউয়ান সাইপ্রাস (Cyprus) নিকোশিয়া (Nicosia) ইউরো জর্জিয়া (Georgia) তিবিলিসি (Tbilisi) লারি ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান VSQs
✪✪✪প্রশ্ন:১
DNA রেপ্লিকেশন কখন ঘটে ?
উত্তর: কোশবিভাজনের ইন্টারফেজ দশার S-phase (Synthesis phase)-এ DNA রেপ্লিকেশন ঘটে।
✪✪✪প্রশ্ন:২
নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানের নাম কী ?
উত্তর: নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানটি হল নিউক্লিওটাইড।
✪✪✪প্রশ্ন:৩
DNA অণুতে অ্যাডিনিনের সংখ্যা 500 হলে থাইমিনের সংখ্যা কত হবে ?
উত্তর: DNA অণুতে অ্যাডিনিনের সংখ্যা 500 হলে থাইমিনের সংখ্যা হবে 500 টি।
✪✪✪প্রশ্ন:৪
দুটি নিউক্লিওটাইডের মধ্যে যােগাযােগ স্থাপনকারী বন্ধনীকে কী বলে ?
উত্তর: দুটি নিউক্লিওটাইডের মধ্যে যােগাযােগ স্থাপনকারী বন্ধনীকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী।
✪✪✪প্রশ্ন:৫
সবথেকে ছােটো RNA কোনটি ?
উত্তর: সবথেকে ছােটো RNA হল tRNA (Transfer RNA)।
✪✪✪প্রশ্ন:৬
DNA দ্বিতন্ত্রী হওয়ার কারণ কী ?
উত্তর: দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল পরস্পরকে বিপরীত সমান্তরালে পেঁচিয়ে অবস্থান করার জন্য DNA দ্বিতন্ত্রী প্রকৃতির হয়।
✪✪✪প্রশ্ন:৭
বিভিন্ন অবয়বযুক্ত DNA-এর মধ্যে কোন্ DNA শারীরবৃত্তীয়ভাবে সক্রিয় ?
উত্তর: বিভিন্ন অবয়বযুক্ত DNA-এর মধ্যে B-DNA (ডানাবর্ত) শারীরবৃত্তীয়ভাবে সক্রিয়।
✪✪✪প্রশ্ন:৮
মাত্রাগত একটি দূষক পদার্থের নাম লেখ।
উত্তর: CO2.
✪✪✪প্রশ্ন:৯
নিউক্লিক অ্যাসিড কত প্রকারের ও কী কী ?
উত্তর: নিউক্লিক অ্যাসিড দুই প্রকারের, যথা— (i)
ডি অক্সিরাইবােনিউক্লিক অ্যাসিড (DNA) এবং (ii) রাইবােনিউক্লিক অ্যাসিড (RNA)।
✪✪✪প্রশ্ন:১০
জেনেটিক RNA কোথায় পাওয়া যায় ?
উত্তর: ইনফ্লুয়েঞ্জা, পােলিয়া, HIV প্রভৃতি ভাইরাসে জেনেটিক RNA পাওয়া যায়।
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬
✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬✬

Comments
Post a Comment